Acts 14:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নগরের সম্মুখে জিউসের যে মন্দির ছিল, তার পুরোহিত কতগুলো ষাঁড় ও মালা নগর-দ্বারে এনে লোকদের সঙ্গে উৎসর্গ করতে চাইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরের ঠিক বাইরেই ছিল জিউসের মন্দির। সেখানকার পুরোহিত ষাঁড় ও ফুলের মালা নগরের প্রবেশপথে নিয়ে এল, কারণ সে ও সমস্ত লোক তাদের উদ্দেশে বলি উৎসর্গ করতে চাইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নগরের সম্মুখে দ্যুপিতরের যে মন্দির ছিল, তাহার যাজক কতকগুলি বৃষ ও মালা দ্বারদেশে আনিয়া লোকদের সহিত বলিদান করিতে চাহিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শহরের ঠিক সামনেই দ্যুপিতের য়ে মন্দির ছিল, তার যাজক কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের ফটকে এল ও লোকদের সঙ্গে সেখানে তা বলিদান করে পৌল ও বার্ণবার কাছে উত্‌সর্গ করতে চাইল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং শহরের সামনে দ্যুপিতরের যে মন্দির ছিল, তার যাজক (পুরোহিত) কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের মূল দরজার সামনে লোকেদের সঙ্গে বলিদান করতে চাইল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নগরের সম্মুখে দ্যুপিতরের যে মন্দির ছিল, তাহার যাজক কতকগুলি বৃষ ও মালা দ্বারদেশে আনিয়া লোকদের সহিত বলিদান করিতে চাহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেউস দেবতার মন্দিরটা ছিল শহরের বাইরে। শহরের ফটকের কাছে জেউস দেবতার পুরোহিত ষাঁড় ও মালা নিয়ে আসল, কারণ সেই পুরোহিত ও সমস্ত লোকেরা পৌল ও বার্ণবার কাছে পশু উৎসর্গ করতে চাইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জিউস দেবতার মন্দিরটা ছিল শহরের বাইরে। শহরের সদর দরজার কাছে জিউস দেবতার পুরোহিত ষাঁড় ও মালা নিয়ে আসল, কারণ সেই পুরোহিত ও সমস্ত লোকেরা পৌল ও বার্নাবাসের কাছে পশু উৎসর্গ করতে চাইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের পুরোভাগে অবস্থিত জিউসের মন্দিরের পুরোহিত নগরতোরণে কয়েকটি বৃষ ও কিছু ফুলের মালা এনে সেখানকার সমস্ত লোকের সঙ্গে মিলিত হয়ে তাঁদের উদ্দেশে বলি দিতে উদ্যত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের ঠিক সামনেই দ্যুপিতের যে মন্দির ছিল, তার যাজক কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের ফটকে এল ও লোকদের সঙ্গে সেখানে তা বলিদান করে পৌল ও বার্ণবার কাছে উৎসর্গ করতে চাইল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং শহরের সামনে দ্যুপিতরের যে মন্দির ছিল, তার যাজক (পুরোহিত) কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের মূল দরজার সামনে লোকেদের সঙ্গে বলিদান করতে চাইল।