Acts 14:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে ইহুদীরা অবাধ্য হল, তারা ভাইদের বিপক্ষে অ-ইহুদীদের উত্তেজিত করে তাদের মন বিষিয়ে তুললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে ইহুদিরা বিশ্বাস করতে চাইল না, তারা অইহুদিদের উত্তেজিত করে তুলল এবং ভাইদের বিরুদ্ধে তাদের মন বিষিয়ে তুলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে যিহূদীরা অবাধ্য হইল, তাহারা ভ্রাতৃগণের বিপক্ষে পরজাতীয়দের মনকে উত্তেজিত ও হিংসার্থী করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু কিছু ইহুদীরা বিশ্বাস করল না এবং তারা ভাইদের বিরুদ্ধে অইহুদীদের ক্ষেপিয়ে তুলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যে যিহূদীরা অবাধ্য হলো, তারা ভাইদের বিরুদ্ধে অন্য জাতির লোকেদের উত্তেজিত ও ক্ষেপিয়ে তুলল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে যিহূদীরা অবাধ্য হইল, তাহারা ভ্রাতৃগণের বিপক্ষে পরজাতীয়দের মনকে উত্তেজিত করিল ও বিষাইয়া তুলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে যিহূদীরা বিশ্বাস করে নি তারা অযিহূদীদের উস্‌কিয়ে দিয়ে তাদের মন বিশ্বাসী ভাইদের বিরুদ্ধে বিষিয়ে তুলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে ইহুদীরা ঈমান আনে নি তারা অ-ইহুদীদের উস্‌কিয়ে দিয়ে তাদের মন ঈমানদার ভাইদের বিরুদ্ধে বিষিয়ে তুলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অবিশ্বাসী ইহুদীরা খ্রীষ্টানুসারীদের বিরুদ্ধে অইহুদীদের মন বিষিয়ে তুলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কিছু ইহুদীরা বিশ্বাস করল না এবং তারা ভাইদের বিরুদ্ধে অইহুদীদের ক্ষেপিয়ে তুলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে ইহুদীরা অবাধ্য হলো, তারা ভাইদের বিরুদ্ধে অযিহূদীর লোকেদের প্রাণ উত্তেজিত ও ক্ষেপিয়ে তুলল।