Acts 14:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মসীহী ঈমানদাররা তাঁর চারপাশে দাঁড়ালে তিনি উঠে নগর মধ্যে প্রবেশ করলেন। পরদিন তিনি বার্নাবাসের সঙ্গে দর্বীতে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শিষ্যেরা তাঁর চারপাশে একত্র হলে, তিনি উঠে দাঁড়ালেন এবং নগরের মধ্যে ফিরে গেলেন। পরের দিন তিনি ও বার্ণবা ডার্বির উদ্দেশে রওনা হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শিষ্যগণ তাঁহার চারি পার্শ্বে দাঁড়াইলে তিনি উঠিয়া নগরমধ্যে প্রবেশ করিলেন। পরদিন তিনি বার্ণবার সহিত দর্বীতে চলিয়া গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যীশুর অনুগামীরা এসে তাঁর চারপাশে দাঁড়ালে তিনি উঠে তাদের সঙ্গে শহরে গেলেন৷ পরদিন তিনি বার্ণবার সঙ্গে দর্বীতে চলে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু শিষ্যরা তাঁর চারিদিকে দাঁড়াতে তিনি উঠে শহরের মধ্যে প্রবেশ করলেন l পরে তিনি বার্ণবার সঙ্গে দর্বীতে চলে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শিষ্যগণ তাঁহার চারিপার্শ্বে দাঁড়াইলে তিনি উঠিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন। পরদিন তিনি বার্ণবার সহিত দর্বীতে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পরে খ্রীষ্টে বিশ্বাসীরা তাঁর চারদিকে জড়ো হলে পর তিনি উঠে শহরে ফিরে গেলেন। পরদিন তিনি ও বার্ণবা দর্বী শহরে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পরে ঈসায়ী ঈমানদারেরা তাঁর চারদিকে জমায়েত হলে পর তিনি উঠে শহরে ফিরে গেলেন। পরদিন তিনি ও বার্নাবাস দর্বী শহরে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে ঘিরে দাঁড়ালেন। পরে তিনি উঠে শহরে ফিরে গেলেন। পরের দিন তিনি বারনাবাসের সঙ্গে দর্বি নগরের দিকে রওনা হয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যীশুর অনুগামীরা এসে তাঁর চারপাশে দাঁড়ালে তিনি উঠে তাদের সঙ্গে শহরে গেলেন৷ পরদিন তিনি বার্ণবার সঙ্গে দর্বীতে চলে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শিষ্যরা তাঁর চারিদিকে ঘিরে দাঁড়াতে তিনি উঠে শহরের মধ্যে প্রবেশ করলেন। পরে তিনি বার্ণবার সঙ্গে দর্বী শহরে চলে গেলেন।