Acts 14:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই নগরে সুসমাচার তবলিগ করে এবং অনেক লোককে উম্মত করে তাঁরা লুস্ত্রায়, ইকনিয়ে ও এণ্টিয়কে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সেই নগরে সুসমাচার প্রচার করলেন এবং বিপুল সংখ্যক মানুষকে শিষ্য করলেন। তারপর তারা লুস্ত্রা, ইকনিয় ও আন্তিয়খে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাঁহারা লুস্ত্রায়, ইকনিয়ে ও আন্তিয়খিয়ায় ফিরিয়া গেলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই শহরে তাঁরা সুসমাচার প্রচার করলেন, আর বহুলোক যীশুর অনুগামী হোল৷ এরপর তাঁরা লুস্ত্রা হয়ে ইকনিয় ও পরে আন্তিয়খিয়ায় ফিরে এলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা সেই শহরে সুসমাচার প্রচার করলেন এবং অনেক লোক প্রভুর শিষ্য হলো l তাঁরা লুস্ত্রা থেকে ইকনিয়ে, ও আন্তিয়খিয়ায় ফিরে গেলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাঁহারা লুস্ত্রায়, ইকনিয়ে ও আন্তিয়খিয়ায় ফিরিয়া গেলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দর্বী শহরে সুখবর প্রচার করে পৌল ও বার্ণবা অনেককে শিষ্য করলেন। তার পরে তাঁরা লুস্ত্রা, ইকনিয় ও পিষিদিয়া প্রদেশের আন্তিয়খিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং বিশ্বাসে স্থির থাকতে উৎসাহ দিলেন। তাঁরা বললেন, “ঈশ্বরের রাজ্যে ঢুকবার আগে আমাদের অনেক অত্যাচার সহ্য করা দরকার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দর্বী শহরে সুসংবাদ তবলিগ করে পৌল ও বার্নাবাস অনেককে উম্মত করলেন। তার পরে তাঁরা লুস্ত্রা, কোনিয়া ও পিষিদিয়া প্রদেশের এণ্টিয়কে ফিরে গিয়ে সেখানকার উম্মতদের ঈমান বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং ঈমানে স্থির থাকতে উৎসাহ দিলেন। তাঁরা বললেন, “আল্লাহ্‌র রাজ্যে ঢুকবার আগে আমাদের অনেক জুলুম সহ্য করা দরকার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল ও বারনাবাস দর্বি শহরে সুসমাচার প্রচার করে অনেক জনকে শিষ্য করলেন। তারপর ফিরে গেলেন লিস্ত্রায়। সেখান থেকে গেলেন ইকনিয়ামে, তারপর এণ্টিয়কে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শহরে তাঁরা সুসমাচার প্রচার করলেন, আর বহুলোক যীশুর অনুগামী হল৷ এরপর তাঁরা লুস্ত্রা হয়ে ইকনিয় ও পরে আন্তিয়খিয়ায় ফিরে এলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সেই শহরে সুসমাচার প্রচার করলেন এবং অনেক লোক প্রভুর শিষ্য হলো। তাঁরা লুস্ত্রা থেকে ইকনিয়ে, ও আন্তিয়খিয়ায় ফিরে গেলেন;