Acts 14:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা তাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীন নেতৃবর্গদের নিযুক্ত করে এবং রোজা রেখে মুনাজাত করে, যে প্রভুর উপর তারা ঈমান এনেছিল, তাঁর হাতে তাদেরকে তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল ও বার্ণবা প্রত্যেকটি মণ্ডলীতে তাঁদের জন্য প্রাচীনদের মনোনীত করলেন। যে প্রভুর উপরে তাঁরা আস্থা স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপোসের মাধ্যমে তাঁরই কাছে তাঁদের সমর্পণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনবর্গ নিযুক্ত করিয়া, এবং উপবাস পূর্ব্বক প্রার্থনা করিয়া, যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল, তাঁহার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা প্রত্যেকটি বিশ্বাসী মণ্ডলীর জন্য প্রাচীনদের নিযোগ করলেন৷ এই প্রাচীনেরা, যাঁরা প্রভুর ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপবাসের সঙ্গে তাঁদের প্রত্যেককে তাঁরা প্রভুর হাতে সঁপে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাঁরা তাদের জন্য প্রত্যেক মন্ডলীতে প্রাচীনদের নিয়োগ করলেন, এবং উপোস ও প্রার্থণা করলেন, এবং যারা প্রভুকে বিশ্বাস করেছিলেন তাদের প্রভুর হাতে সমর্পণ করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনবর্গ নিযুক্ত করিয়া, এবং উপবাসপূর্বক প্রার্থনা করিয়া, যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল, তাঁহার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং যে প্রভুর উপর তারা বিশ্বাস করেছিল, প্রার্থনা ও উপবাস করে সেই প্রভুর হাতেই মণ্ডলীর লোকদের তুলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা প্রত্যেক জামাতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং যে প্রভুর উপর তারা ঈমান এনেছিল, মুনাজাত করে ও রোজা রেখে সেই প্রভুর হাতেই জামাতের লোকদের তুলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি মণ্ডলীর পরিচালনার জন্য তাঁরা প্রবীণদের নিযুক্ত করলেন এবং যে প্রভুকে তাঁরা বিশ্বাসে গ্রহণ করেছিলেন, প্রার্থনা ও উপবাস সহকারে তাঁরই কাছে প্রেরিত শিষ্যেরা তাঁদের সমর্পণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা প্রত্যেকটি বিশ্বাসী মণ্ডলীর জন্য প্রাচীনদের নিয়োগ করলেন৷ এই প্রাচীনরা, যারা প্রভুর ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপবাসের সঙ্গে তাঁদের প্রত্যেককে তাঁরা প্রভুর হাতে সঁপে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাঁরা তাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনদের নিয়োগ করলেন এবং উপবাস ও প্রার্থনা করলেন এবং যারা প্রভুকে বিশ্বাস করেছিলেন তাদের প্রভুর হাতে সমর্পণ করলেন।