Acts 14:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সেখান থেকে জাহাজে করে এণ্টিয়কে ফিরে আসলেন। যে কাজ তাঁরা সাধন করে এসেছেন, সেজন্য এই স্থান থেকেই তাঁদের আল্লাহ্‌র রহমতের হাতে তুলে দেওয়া হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অত্তালিয়া থেকে তাঁরা সমুদ্রপথে আন্তিয়খে ফিরে এলেন। তাঁরা যে প্রচারকাজ সম্পাদন করেছিলেন তার জন্য এখান থেকেই ঈশ্বরের অনুগ্রহের অধীনে তাঁদের সমর্পণ করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তথা হইতে জাহাজে আন্তিয়খিয়ায় যাত্রা করিলেন, যে কার্য্য তাঁহারা সাধন করিয়া আসিয়াছেন, এই স্থান হইতেই তাঁহারা তজ্জন্য ঈশ্বরের অনুগ্রহে সমর্পিত হইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখান থেকে তাঁরা জাহাজে করে আন্তিয়খিয়ায় গেলেন৷ য়ে কাজ তাঁরা এখন শেষ করলেন, সেই কাজের জন্যই এই শহর থেকে বিশ্বাসীরা পৌল ও বার্ণবাকে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং সেখান থেকে জাহাজে করে আন্তিয়খিয়ায় চলে গেলেন, যে কাজ তাঁরা শেষ করলেন, সেই কাজের জন্য বিশ্বাসীরা তাঁদের এই স্থানেই প্রভুর অনুগ্রহের কাছে নিজেদের সমর্পণ করেছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তথা হইতে জাহাজে আন্তিয়খিয়ায় যাত্রা করিলেন, যে কার্য তাঁহারা সাধন করিয়া আসিয়াছেন, এই স্থান হইতেই তাঁহারা তজ্জন্য ঈশ্বরের অনুগ্রহে সমর্পিত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অত্তালিয়া থেকে জাহাজে করে সিরিয়া দেশের আন্তিয়খিয়াতে ফিরে আসলেন। যে কাজ তাঁরা এখন শেষ করলেন সেই কাজের জন্য এই আন্তিয়খিয়াতেই ঈশ্বরের দয়ার হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আন্তোলিয়া থেকে জাহাজে করে এণ্টিয়কে ফিরে আসলেন। যে কাজ তাঁরা এখন শেষ করলেন সেই কাজের জন্য এই এণ্টিয়কেই আল্লাহ্‌র রহমতের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে চলপথে আবার তাঁরা ফিরে গেলেন এণ্টিয়কে। সদ্যসমাপ্ত এই প্রচার অভিযানের জন্য এখানেই তাঁদের ঈশ্বরের অনুগ্রহের অধীনে সমর্পণ করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে তাঁরা জাহাজে করে আন্তিয়খিয়ায় গেলেন৷ যে কাজ তাঁরা এখন শেষ করলেন, সেই কাজের জন্যই এই শহর থেকে বিশ্বাসীরা পৌল ও বার্ণবাকে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেখান থেকে জাহাজে করে আন্তিয়খিয়ায় চলে গেলেন, যে কাজ তাঁরা শেষ করলেন, সেই কাজের জন্য বিশ্বাসীরা তাঁদের এই স্থানেই ঈশ্বরের অনুগ্রহের কাছে নিজেদের সমর্পণ করেছিলেন।