Acts 14:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা সেখানে উপস্থিত হয়ে মণ্ডলীকে একত্র করলেন এবং আল্লাহ্‌ তাঁদের সঙ্গে সঙ্গে থেকে যে কত কাজ করেছিলেন ও তিনি যে অ-ইহুদীদের জন্য ঈমানের দ্বার খুলে দিয়েছিলেন, সেসব বর্ণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে পৌঁছে তাঁরা মণ্ডলীকে একত্রিত করলেন। ঈশ্বর যা কিছু তাঁদের মাধ্যমে সম্পন্ন করেছিলেন ও যেভাবে তিনি অইহুদিদের কাছে বিশ্বাসের দরজা খুলে দিয়েছিলেন, সেই সংবাদ তাঁদের কাছে পরিবেশন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা যখন উপস্থিত হইলেন, ও মণ্ডলীকে একত্র করিলেন, তখন ঈশ্বর তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে কত কার্য্য করিয়াছিলেন ও তিনি যে পরজাতীয়দের নিমিত্তে বিশ্বাসদ্বার খুলিয়া দিয়াছিলেন, সেই সকল বর্ণনা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল বার্ণবা ফিরে এসে মণ্ডলীর বিশ্বাসীদের একত্র করলেন; আর ঈশ্বর তাঁদের সঙ্গে থেকে য়ে সব কাজ করেছিলেন ও অইহুদীদের জন্য বিশ্বাসের য়ে দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন, সে সব কথা তাঁদের জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা যখন ফিরে আসলেন, ও মন্ডলীকে এক করলেন, এবং ঈশ্বর তাঁদের দিয়ে যে সমস্ত কাজ করেছিলেন ও কিভাবে অন্য জাতির লোকেদের জন্য বিশ্বাসের দরজা খুলে দিয়েছেন, সেসব কথা তাদের বিস্তারিত জানালেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা যখন উপস্থিত হইলেন, ও মণ্ডলীকে একত্র করিলেন, তখন ঈশ্বর তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে কত কার্য করিয়াছিলেন ও তিনি যে পরজাতীয়দের নিমিত্তে বিশ্বাস-দ্বার খুলিয়া দিয়াছিলেন, সেই সকল বর্ণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আন্তিয়খিয়াতে পৌঁছে মণ্ডলীর সবাইকে তাঁরা এক জায়গায় জড়ো করলেন এবং ঈশ্বর তাঁদের মধ্য দিয়ে যা করেছেন তা সবই বললেন। ঈশ্বর কিভাবে অযিহূদীদের সুযোগ করে দিয়েছিলেন যাতে তারা খ্রীষ্টের উপর বিশ্বাস করতে পারে তাও বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এণ্টিয়কে পৌঁছে জামাতের সবাইকে তাঁরা এক জায়গায় জমায়েত করলেন এবং আল্লাহ্‌ তাঁদের মধ্য দিয়ে যা করেছেন তা সবই বললেন। আল্লাহ্‌ কিভাবে অ-ইহুদীদের সুযোগ করে দিয়েছিলেন যাতে তারা মসীহের উপর ঈমান আনতে পারে তাও বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এণ্টিয়কে ফিরে গিয়ে তাঁরা সমবেত মণ্ডলীর কাছে ঈশ্বর তাঁদের কাজে কিভাবে সাহায্য করেছেন, কিভাবে তিনি অইহুদীদের বিশ্বাসের দ্বার খুলে দিয়েছেন —সমস্ত কথা বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল বার্ণবা ফিরে এসে মণ্ডলীর বিশ্বাসীদের একত্র করলেন; আর ঈশ্বর তাঁদের সঙ্গে থেকে যে সব কাজ করেছিলেন ও অইহুদীদের জন্য বিশ্বাসের যে দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন, সে সব কথা তাঁদের জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা যখন ফিরে আসলেন, ও মণ্ডলীকে এক করলেন এবং ঈশ্বর তাঁদের দিয়ে যে সমস্ত কাজ করেছিলেন ও কিভাবে অযিহূদীর লোকেদের জন্য বিশ্বাসের দরজা খুলে দিয়েছেন, সে সব কথা তাদের বিস্তারিত জানালেন।