Acts 14:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অ-ইহুদীরা ও ইহুদীরা, তাদের নেতাদের সঙ্গে তাঁদেরকে অপমান করতে ও পাথর মারতে সচেষ্ট হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অইহুদি ও ইহুদিরা, তাদের নেতৃবৃন্দের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্র করল যে তারা তাঁদের প্রতি দুর্ব্যবহার করবে ও তাঁদের পাথর দিয়ে মারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পরজাতীয়েরা ও যিহূদীরা, তাহাদের অধ্যক্ষদের সহিত, তাঁহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে সচেষ্ট হইলে তাঁহারা তাহা বুঝিয়া
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন অইহুদীরা ও ইহুদীরা তাদের সমাজপতিদের সঙ্গে এক হয়ে পৌল ও বার্ণবাকে অপমান করে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন অন্য জাতির ও যিহূদীদের কিছু লোকেরা তাদের নেতাদের সঙ্গে এক হয়ে, তাঁদের অপমান ও পাথর মারার পরিকল্পনা করল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পরজাতীয়েরা ও যিহূদীরা, তাহাদের অধ্যক্ষদের সহিত, তাঁহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে সচেষ্ট হইলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অযিহূদী ও যিহূদী এই দু’দলই তাদের নেতাদের সংগে মিলে পৌল ও বার্ণবাকে অত্যাচার করবার ও পাথর মারবার জন্য ষড়যন্ত্র করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অ-ইহুদী ও ইহুদী এই দু’দলই তাদের নেতাদের সংগে মিলে পৌল ও বার্নাবাসকে অত্যাচার করবার ও পাথর মারবার জন্য ষড়যন্ত্র করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার ইহুদী ও অইহুদীরা তাদের পৌরকর্তৃপক্ষের সঙ্গে মিলে পৌল ও বারনাবাসকে উৎপীড়ন করার ও পাথর মারার ষড়যন্ত্র করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অইহুদীরা ও ইহুদীরা তাদের সমাজপতিদের সঙ্গে এক হয়ে পৌল ও বার্ণবাকে অপমান করে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অযিহূদীর ও ইহুদীদের কিছু লোকেরা তাদের নেতাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে, তাঁদের অপমান ও পাথর মারার পরিকল্পনা করল।