Acts 14:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লুস্ত্রা নগরে এক ব্যক্তি বসে থাকতো, তার পায়ে কোন বল ছিল না; সে মাতৃগর্ভ থেকে খঞ্জ ছিল এবং কখনও হাঁটে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লুস্ত্রায় একটি খোঁড়া মানুষ বসে থাকত। সে ছিল জন্ম থেকেই খোঁড়া। সে কখনও হাঁটেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনও চলে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লুস্ত্রায় একজন লোক বসে থাকত, সে তার পা ব্যবহার করতে পারত না৷ সে জন্ম থেকেই খোঁড়া ছিল, কখনও হাঁটা চলা করে নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লুস্ত্রায় একজন ব্যক্তি বসে থাকতেন, তার দাঁড়ানোর কোনোও শক্তি ছিল না, সে জন্ম থেকেই খোঁড়া, কখনোও হাঁটা চলা করেনি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে কোন বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনও চলে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লুস্ত্রা শহরে একজন খোঁড়া লোক বসে থাকত। সে জন্ম থেকেই খোঁড়া ছিল এবং কখনও হাঁটে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লুস্ত্রা শহরে একজন খোঁড়া লোক বসে থাকত। সে জন্ম থেকেই খোঁড়া ছিল এবং কখনও হাঁটে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লিস্ত্রায় পৌল যখন প্রচার করছিলেন, সেখানে একটি লোক তাঁর কথা শুনছিল। জন্ম থেকেই সে ছিল খঞ্জ। জীবনে কোনদিনই সে হাঁটেনি। পৌল তার মুখের দিকে চেয়ে বুঝলেন যে সুস্থতা লাভ করার মত বিশ্বাস তার আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লুস্ত্রায় একজন লোক বসে থাকত, সে তার পা ব্যবহার করতে পারত না৷ সে জন্ম থেকেই খোঁড়া ছিল, কখনও হাঁটা চলা করে নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লুস্ত্রায় একজন ব্যক্তি বসে থাকতেন, তার দাঁড়ানোর কোনোও শক্তি ছিল না, সে জন্ম থেকেই খোঁড়া, কখনোও হাঁটা চলা করে নি।