Acts 15:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদিয়া থেকে কয়েক জন লোক এসে ভাইদেরকে শিক্ষা দিতে লাগল যে, তোমরা যদি মূসার শরীয়ত অনুসারে নিজদেরকে সুন্নত না করাও, তবে নাজাত পেতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদিয়া থেকে কয়েকজন ব্যক্তি আন্তিয়খে এসে বিশ্বাসীদের শিক্ষা দিতে লাগল যে, “মোশি যে প্রথার বিষয়ে শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী সুন্নত না করলে, তোমরা পরিত্রাণ পাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদিয়া হইতে কয়েকজন লোক আসিয়া ভ্রাতৃগণকে শিক্ষা দিতে লাগিল যে, তোমরা যদি মোশির বিধান অনুসারে ছিন্নত্বক্ না হও, তবে পরিত্রাণ পাইতে পারিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিহূদা থেকে কয়েকজন লোক এসে শিক্ষা দিতে লাগল৷ তারা অইহুদী ভাইদের শিক্ষা দিয়ে বলল, ‘মোশির বিধান অনুসারে সুন্নত সংস্কার না করলে তোমরা উদ্ধার পাবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যিহুদিয়া থেকে কয়েক জন লোক এসে ভাইদের শিক্ষা দিতে লাগল যে, তোমরা যদি মোশির নিয়ম অনুযায়ী ত্বকছেদ না হও তবে মুক্তি (পরিত্রান) পাবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদিয়া হইতে কয়েক জন লোক আসিয়া ভ্রাতৃগণকে শিক্ষা দিতে লাগিল যে, তোমরা যদি মোশির বিধান অনুসারে ছিন্নত্বক না হও, তবে পরিত্রাণ পাইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদিয়া প্রদেশ থেকে কয়েকজন লোক সিরিয়া দেশের আন্তিয়খিয়াতে আসলেন এবং বিশ্বাসী ভাইদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, “মোশির আইন-কানুন মতে তোমাদের সুন্নত করানো না হলে তোমরা কোনমতেই পাপ থেকে উদ্ধার পেতে পার না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদিয়া প্রদেশ থেকে কয়েকজন লোক এণ্টিয়কে আসলেন এবং ঈমানদার ভাইদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, “মূসার শরীয়ত মতে তোমাদের খৎনা করানো না হলে তোমরা কোনমতেই নাজাত পেতে পার না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া থেকে কয়েকজন লোক এণ্টিয়কে এসে নবদীক্ষিত ভ্রাতৃবৃন্দের কাছে প্রচার করে বলতে লাগল, মোশির প্রবর্তিত প্রথা অনুযায়ী তোমরা যদি সুন্নত সংস্কার গ্রহণ না কর তাহলে কিছুতেই পরিত্রাণ পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা থেকে কয়েকজন লোক এসে শিক্ষা দিতে লাগল৷ তারা অইহুদী ভাইদের শিক্ষা দিয়ে বলল, “মোশির বিধান অনুসারে সুন্নত সংস্কার না করলে তোমরা উদ্ধার পাবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদীয়া থেকে কয়েক জন লোক এল এবং ভাইদের শিক্ষা দিতে লাগল যে, তোমরা যদি মোশির নিয়ম অনুযায়ী ত্বকছেদ না হও তবে মুক্তি (পরিত্রান) পাবে না।