Acts 15:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তোমরা কেন আল্লাহ্‌কে পরীক্ষা করছো, সাহাবীদের কাঁধে সেই জোয়াল দিচ্ছ, যার ভার না আমাদের পূর্বপুরুষেরা, না আমরা বহন করতে সমর্থ হয়েছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে এখন, কেন তোমরা শিষ্যদের কাঁধে সেই জোয়াল চাপিয়ে দিয়ে ঈশ্বরকে পরীক্ষা করার চেষ্টা করছ, যা আমরা বা আমাদের পিতৃপুরুষেরাও বহন করতে পারিনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তোমরা কেন ঈশ্বরের পরীক্ষা করিতেছ, শিষ্যগণের ঘাড়ে সেই যোঁয়ালি দিতেছ, যাহার ভার না আমাদের পিতৃপুরুষেরা, না আমরা বহন করিতে সমর্থ হইয়াছি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন এই অইহুদী ভাইদের কাঁধে কেন আপনারা ভারী য়োয়াল চাপিয়ে দিতে চাইছেন? ঈশ্বরকে কি আপনারা ক্রুদ্ধ করতে চান? আমরা ও আমাদের পিতৃপুরুষদের এমন শক্তি ছিল না য়ে সেই ভারী য়োয়াল বহন করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব এখন কেন তোমরা ঈশ্বরের পরীক্ষা করছো, শিষ্যদের ঘাড়ে সেই যোঁয়ালি কেন দিচ্ছ, যার ভার না আমাদের পূর্বপুরুষেরা না আমরা বইতে পারি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তোমরা কেন ঈশ্বরের পরীক্ষা করিতেছ, শিষ্যগণের স্কন্ধে সেই জোয়ালি দিতেছ, যাহার ভার না আমাদের পিতৃপুরুষেরা, না আমরা বহন করিতে সমর্থ হইয়াছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমাদের পূর্বপুরুষেরা বা আমরা যে বোঝা বইতে পারি নি সেই বোঝা অযিহূদী বিশ্বাসীদের কাঁধে তুলে দিয়ে কেন আপনারা ঈশ্বরকে পরীক্ষা করবার চেষ্টা করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমাদের পূর্বপুরুষেরা বা আমরা যে বোঝা বইতে পারি নি সেই বোঝা অ-ইহুদী ঈমানদারদের কাঁধে তুলে দিয়ে কেন আপনারা আল্লাহ্‌কে পরীক্ষা করবার চেষ্টা করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে যে বোঝা আমরা অথবা আমাদের পূর্বপুরুষ কেউই বহন করতে পারেনি, সেই বোঝা খ্রীষ্টবিশ্বাসী শিষ্যদের ঘাড়ে চাপিয়ে কেন ঈশ্বরকে পরীক্ষা করছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন এই অইহুদী ভাইদের কাঁধে কেন আপনারা ভারী যোয়াল চাপিয়ে দিতে চাইছেন? ঈশ্বরকে কি আপনারা ক্রুদ্ধ করতে চান? আমরা ও আমাদের পিতৃপুরুষদের এমন শক্তি ছিল না যে সেই ভারী যোয়াল বহন করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন কেন তোমরা ঈশ্বরের পরীক্ষা করছো, শিষ্যদের ঘাড়ে সেই যোঁয়ালী কেন দিচ্ছ, যার ভার না আমাদের পূর্বপুরুষেরা না আমরা বইতে পারি।