Acts 15:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমস্ত লোক নীরব হয়ে রইলো; আর বার্নাবাসের ও পৌলের দ্বারা অ-ইহুদীদের মধ্যে আল্লাহ্ কি কি চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ সাধন করেছেন, তা তাঁদের কাছেই শুনতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত মণ্ডলী নীরব হয়ে রইল; আর বার্ণবা ও পৌলের মাধ্যমে ঈশ্বর অইহুদিদের মাঝে যেসব অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কাজ সম্পাদন করেছিলেন সেসব বর্ণনা তারা শুনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত লোক নীরব হইয়া রহিল; আর বার্ণবার ও পৌলের দ্বারা পরজাতিগণের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য্য ও অদ্ভুত লক্ষণ সাধন করিয়াছেন, তাঁহাদের কাছে তাহার বৃত্তান্ত শ্রবণ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সমস্ত লোক নীরব হয়ে গেল; আর বার্ণবা ও পৌলের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর কি কি অলৌকিক কাজ করেছেন, তাদের কাছ থেকে সে সব ঘটনার কথা শুনল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সকলে চুপ করে থাকলো, আর বার্নাবার ও পৌলের মাধ্যমে ভিন্নজাতিদের মধ্যে ঈশ্বর কী কী চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধন করেছেন, তাঁর বিবরণ তাদের কাছ থেকে শুনছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত লোক নীরব হইয়া রহিল; আর বার্ণবার ও পৌলের দ্বারা পরজাতিগণের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য ও অদ্ভুত লক্ষণ সাধন করিয়াছেন, তাঁহাদের কাছে তাহার বৃত্তান্ত শ্রবণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সভার সবাই চুপ হয়ে গেলেন এবং পৌল ও বার্ণবার মধ্য দিয়ে ঈশ্বর অযিহূদীদের মধ্যে যে সব আশ্চর্য কাজ করেছিলেন তা তাঁদেরই মুখে শুনতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সভার সবাই চুপ হয়ে গেলেন এবং পৌল ও বার্নাবাসের মধ্য দিয়ে আল্লাহ্ অ-ইহুদীদের মধ্যে যে সব চিহ্ন-কাজ ও কুদরতি কাজ করেছিলেন তা তাঁদেরই মুখে শুনতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা শুনে সভার সকলে নীরব হয়ে রইলেন। শুনতে লাগলেন পৌল আর বারনাবাসের কথা। তাঁরা বর্ণনা করতে লাগলেন অইহুদীদের মাঝখানে ঈশ্বরের অলৌকিক নিদর্শন ও কীর্তিরর কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সমস্ত লোক নীরব হয়ে গেল আর বার্ণবা ও পৌলের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর কি কি অলৌকিক কাজ করেছেন, তাদের কাছ থেকে সে সব ঘটনার কথা শুনল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সকলে চুপ করে থাকলো, আর বার্ণবার ও পৌলের মাধ্যমে অযিহুদিদের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য্য ও অদ্ভুত লক্ষণ সাধন করেছেন, তাঁর বিবরণ তাদের কাছ থেকে শুনছিল।