Acts 15:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ তাঁর নামের জন্য অ-ইহুদীদের মধ্য থেকে এক দল লোক গ্রহণ করবার জন্য কিভাবে প্রথমে তাদের তত্ত্ব নিয়েছিলেন তা শিমোন বর্ণনা করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোন আমাদের কাছে বর্ণনা করেছেন যে ঈশ্বর কীভাবে তাঁর নিজের নামের গৌরবের জন্য অইহুদিদের পরিদর্শন করেছেন ও তাদের মধ্য থেকে একদল লোক বেছে নিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে এক দল প্রজা গ্রহণার্থে কিরূপে প্রথমে তাহাদের তত্ত্ব লইয়াছিলেন, তাহা শিমোন বর্ণনা করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অইহুদীদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা আপনারা ভাই শিমোনের মুখে শুনেছেন৷ এই প্রথম যখন ঈশ্বর অইহুদীদের গ্রহণ করলেন ও তাদেরকে তাঁর প্রজা করে নিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর নিজের নামের জন্য ভিন্নজাতির মধ্য হইতে এক দল মানুষকে গ্রহণের উদ্দেশে কিভাবে প্রথমে তাদের আশীর্ব্বাদ করেছিলেন, তা শিমোন ব্যাখ্যা করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘হে ভ্রাতৃগণ, আমার কথা শুন। ঈশ্বর আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে এক দল প্রজা গ্রহণার্থে কিরূপে প্রথমে তাহাদের তত্ত্ব লইয়াছিলেন, তাহা শিমোন বর্ণনা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর নিজের লোক হবার জন্য অযিহূদীদের মধ্য থেকে কিছু লোককে বেছে নিয়ে দেখিয়েছেন যে, অযিহূদীদের জন্যও তাঁর চিন্তা আছে। এই কথাই শিমোন-পিতর আমাদের বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাঁর নিজের বান্দা হবার জন্য অ-ইহুদীদের মধ্য থেকে কিছু লোককে বেছে নিয়ে দেখিয়েছেন যে, অ-ইহুদীদের জন্যও তাঁর চিন্তা আছে। এই কথাই শিমোন্তপিতর আমাদের বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমার কথা শুনুন। শিমোন আপনাদের কাছে বলেছেন যে ঈশ্বর কিভাবে প্রথমে অইহুদী জাতিসমূহের প্রতি কৃপা করেছেন এবং তাদের মধ্যে থেকেও নিজ নামের গৌরবের জন্য নিজস্ব প্রজা সংগ্রহ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অইহুদীদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা আপনারা ভাই শিমোনের মুখে শুনেছেন৷ এই প্রথম যখন ঈশ্বর অইহুদীদের গ্রহণ করলেন ও তাদের তাঁর প্রজা করে নিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর নিজের নামের জন্য অযিহূদীর মধ্য হইতে একদল মানুষকে গ্রহণের উদ্দেশ্যে কিভাবে প্রথমে তাদের আশীর্বাদ করেছিলেন, তা শিমোন ব্যাখ্যা করলেন।