Acts 15:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন অবশিষ্ট লোকেরা প্রভুর খোঁজ করে, আর যে জাতিদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তারা সকলেও করে, প্রভু এই কথা বলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন লোকেদের অবশিষ্টাংশ এবং আমার নাম বহনকারী সমস্ত অইহুদি জাতি প্রভুর অন্বেষণ করতে পারে, একথা বলেন প্রভু, যিনি এ সমস্ত সাধন করেন’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন অবশিষ্ট লোক সকল প্রভুর অন্বেষণ করে, আর যে জাতিগণের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহারা সকলেও করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েন মানবজাতির বাকি অংশ প্রভুর অন্বেষণ করে, আর সমস্ত অইহুদীদের যাদেরকে আমার নামে আহ্বান করা হয়েছে, তারাও সকলে প্রভুর অন্বেষণ করে৷ ঈশ্বর একথা বলেন এবং তিনিই এসব করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং, অবশিষ্ট সব লোক যেন প্রভুকে খোঁজ করে, এবং যে জাতিদের উপর আমার নাম কির্ত্তিত হয়েছে, তারা যেন সবাই খোঁজ করে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন অবশিষ্ট লোক সকল প্রভুর অন্বেষণ করে, আর যে জাতিগণের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা সকলেও করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেন অন্য সব লোকেরা, অর্থাৎ যে সব অযিহূদীদের আমার বলে ডাকা হয়েছে তাঁরা আমার খোঁজ করতে পারে।’ প্রভু, যিনি এই সব কাজ করেন তিনি এই কথা বলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেন অন্য সব লোকেরা, অর্থাৎ যে সব অ-ইহুদীদের আমার বলে ডাকা হয়েছে তাঁরা আমার তালাশ করতে পারে।’ মাবুদ, যিনি এই সব কাজ করেন তিনি এই কথা বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন তারা এবং ইহুদী ভিন্ন মানবজাতির অপরাপর বংশযাদের আমি নিজস্ব প্রজারূপে গ্রহণ করেছি,তারাও প্রভুর অন্বেষণ করতে পারে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন মানবজাতির বাকি অংশ প্রভুর অন্বেষণ করে, আর সমস্ত অইহুদীদের যাদের আমার নামে আহ্বান করা হয়েছে, তারাও সকলে প্রভুর অন্বেষণ করে৷ ঈশ্বর একথা বলেন এবং তিনিই এসব করেছেন৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, অবশিষ্ট সব লোক যেন প্রভুকে খোঁজ করে এবং যে জাতিদের উপর আমার নাম কির্ত্তিত হয়েছে, তারা যেন সবাই খোঁজ করে।