Acts 15:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের সঙ্গে পৌলের ও বার্নাবাসের অনেক বাকযুদ্ধ ও বাদানুবাদ হলে পর ভাইয়েরা স্থির করলেন, সেই তর্কের মীমাংসা করার জন্য পৌল ও বার্নাবাস এবং তাঁদের মধ্যে আরও কয়েক জন, জেরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ঘটনায় পৌল ও বার্ণবার সঙ্গে তাদের তুমুল মতবিরোধ ও তর্কবিতর্ক দেখা দিল। সেই কারণে ঠিক হল, এই প্রশ্নের নিষ্পত্তির জন্য পৌল ও বার্ণবা আরও কয়েকজন বিশ্বাসীর সঙ্গে জেরুশালেমে যাবেন এবং প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের সহিত পৌলের ও বার্ণবার অনেক বাগ্‌যুদ্ধ ও বাদানুবাদ হইলে পর ভ্রাতৃগণ স্থির করিলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্ণবা, এবং তাঁহাদের আরও কয়েক জন, যিরূশালেমে প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিকটে যাইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল ও বার্ণবা এই শিক্ষার বিরোধিতা করলেন৷ সেই লোকদের সঙ্গে পৌল ও বার্ণবার তর্ক হল৷ ঠিক হল এই তর্কের মীমাংসার জন্য পৌল, বার্ণবা ও আরও কয়েকজনকে জেরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে পাঠানো হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাদের সঙ্গে পৌলের ও বার্নবার এর অনেক তর্কাতর্কি ও বাদানুবাদ হলে ভাইয়েরা স্থির করলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্ণবা, এবং তাদের আরোও কয়েক জন যিরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে যাবেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের সহিত পৌলের ও বার্ণবার অনেক বাগ্‌যুদ্ধ ও বাদানুবাদ হইলে পর ভ্রাতৃগণ স্থির করিলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্ণবা, এবং তাঁহাদের আরও কয়েক জন, যিরূশালেমে প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিকটে যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে পৌল ও বার্ণবার সংগে এই লোকদের ভীষণ কথা কাটাকাটি হল। পরে ঠিক হল যে, পৌল ও বার্ণবা আন্তিয়খিয়ার কয়েকজন বিশ্বাসীকে সংগে নিয়ে যিরূশালেমে যাবেন এবং প্রেরিত্‌দের ও মণ্ডলীর নেতাদের সংগে এই বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে পৌল ও বার্নাবাসের সংগে এই লোকদের ভীষণ কথা কাটাকাটি হল। পরে ঠিক হল যে, পৌল ও বার্নাবাস এণ্টিয়কের কয়েকজন ঈমানদারকে সংগে নিয়ে জেরুজালেমে যাবেন এবং সাহাবীদের ও জামাতের নেতাদের সংগে এই বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে পৌল ও বারনাবাসের প্রচণ্ড বিতর্ক ও মতভেদ দেখা দিল। পরে ঠিক হল যে এণ্টিয়ক থেকে পৌল ও বারনাবাস এবং আরও কয়েকজন জেরুশালেমে প্রেরিত শিষ্য ও প্রবীণদের কাছে এই প্রশ্নের সমাধানের জন্য যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল ও বার্ণবা এই শিক্ষার বিরোধিতা করলেন৷ সেই লোকদের সঙ্গে পৌল ও বার্ণবার তর্ক হল৷ ঠিক হল এই তর্কের মীমাংসার জন্য পৌল, বার্ণবা ও আরও কয়েকজনকে জেরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে পাঠানো হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের সঙ্গে পৌলের ও বার্ণবার এর অনেক তর্কাতর্কি ও বাদানুবাদ হলে ভাইয়েরা স্থির করলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্ণবা এবং তাদের আরোও কয়েক জন যিরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে যাবেন।