Acts 15:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা মূর্তি সংক্রান্ত নাপাকীতা, জেনা, গলা টিপে মারা প্রাণীর গোশ্ত এবং রক্ত, এসব থেকে পৃথক থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং আমরা পত্র লিখে তাদের জানিয়ে দেব, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার যা কলুষিত, অবৈধ যৌন-সংসর্গ, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং রক্ত পান করা থেকে দূরে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তাহাদিগকে লিখিয়া পাঠাইব, যেন তাহারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস, এবং রক্ত, এই সকল হইতে পৃথক্ থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর পরিবর্তে আমরা তাদের পত্র লিখে এই কথা জানাবো৷ তারা য়েন প্রতিমা সংক্রান্ত কোন অশুচি খাদ্য না খায়, য়ৌন পাপ কার্য় থেকে বিরত থাকে, গলা টিপে মারা কোন প্রাণীর মাংস না খায় বা রক্ত আস্বাদন না করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তাদেরকে লিখে পাঠাব, যেন তারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলা টিপে মারা প্রাণীর মাংস ও রক্ত থেকে দূরে থাকে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস, এবং রক্ত, এই সকল হইতে পৃথক থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার চেয়ে বরং আমরা তাদের কাছে এই কথা লিখি যে, তারা যেন প্রতিমার সংগে যুক্ত সব কিছু থেকে এবং সমস্ত রকম ব্যভিচার থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর মাংস এবং রক্ত যেন তারা না খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার চেয়ে বরং আমরা তাদের কাছে এই কথা লিখি যে, তারা যেন প্রতিমার সংগে যুক্ত সব কিছু থেকে এবং সমস্ত রকম জেনা থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর গোশ্ত এবং রক্ত যেন তারা না খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং তাঁদের কাছে চিঠি লিখে জানিয়ে দেওয়া হোক যে, প্রতিমার সংস্পর্শে অপবিত্র কোন বস্তু গ্রহণ, ব্যভিচার, শ্বাসরোধ করে হত্যা করা, কোন প্রাণীর মাংস ভোজন অথবা রক্ত পান থেকে তারা যেন বিরত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর পরিবর্তে আমরা তাদের পত্র লিখে এই কথা জানাবো৷ তারা যেন প্রতিমা সংক্রান্ত কোন অশুচি খাদ্য না খায়, যৌন পাপ কার্য থেকে বিরত থাকে, গলা টিপে মারা কোন প্রাণীর মাংস না খায় বা রক্ত আস্বাদন না করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদেরকে লিখে পাঠাব, যেন তারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলাটিপে মারা প্রাণীর মাংস ও রক্ত থেকে দূরে থাকে।