Acts 15:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রতি নগরে অতি পূর্বকাল থেকে মূসার এমন লোক আছে, যারা তাঁকে তবলিগ করে, প্রতি বিশ্রামবারে মজলিস-খানায় মজলিস-খানায় তাঁর কিতাব পাঠ করা হচ্ছে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রাচীনকাল থেকে প্রতিটি নগরেই মোশির বিধান প্রচার করা হয়েছে এবং প্রতি বিশ্রামবারে তা সমাজভবনগুলিতে পড়া হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রতি নগরে অতি পূর্ব্বকালাবধি মোশির এমন লোক আছে, যাহারা তাঁহাকে প্রচার করে, প্রতি বিশ্রামবারে সমাজ-গৃহে সমাজ-গৃহে তাঁহার গ্রন্থ পাঠ হইতেছে।’
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের এবিষয়ে নিবৃত্ত হওয়া প্রযোজন, কারণ সেই আদিকাল থেকেই প্রতিটি শহরে ইহুদীদের সমাজ-গৃহে এখনও মোশির এমন লোক আছে, যাঁরা তাঁকে অর্থাত্ তাঁর বিধি-ব্যবস্থার কথা প্রচার করে৷ তাছাড়া প্রতি বিশ্রামবারে ইহুদীদের সমাজ-গৃহে মোশির বিধি-ব্যবস্থা পাঠ করা হয়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ প্রত্যেক শহরে বংশপরস্পরায় মোশির এমন লোক আছে, যারা তাঁকে প্রচার করে এবং প্রত্যেক বিশ্রামবারে সমাজ গৃহগুলিতে তাঁর বই পড়া হচ্ছে l'
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রতি নগরে অতি পূর্বকালাবধি মোশির এমন লোক আছে, যাহারা তাঁহাকে প্রচার করে, প্রতি বিশ্রামবারে সমাজ-গৃহে সমাজ-গৃহে তাঁহার গ্রন্থ পাঠ হইতেছে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই আদেশগুলো তাদের দেওয়া ভাল, কারণ মোশি যা বলেছেন তা প্রত্যেক শহরে অনেক অনেক দিন আগে থেকে প্রচার করা হচ্ছে এবং তিনি যা লিখে গেছেন তা প্রত্যেক বিশ্রাববারে সমাজ-ঘরগুলোতে পড়া হচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হুকুমগুলো তাদের দেওয়া ভাল, কারণ মূসা যা বলেছেন তা প্রত্যেক শহরে অনেক অনেক দিন আগে থেকে তবলিগ করা হচ্ছে এবং তিনি যা লিখে গেছেন তা প্রত্যেক বিশ্রামবারে মজলিস-খানাগুলোতে তেলাওয়াত করা হচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সেই আদি যুগ থেকেই মোশির এই বিধান প্রতি সাব্বাথ দিনে ইহুদীদের সমস্ত সমাজভবনে পাঠ করা হয়েছে এবং নগরে প্রচারিত হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের এবিষয়ে নিবৃত্ত হওয়া প্রয়োজন, কারণ সেই আদিকাল থেকেই প্রতিটি শহরে ইহুদীদের সমাজ-গৃহে এখনও মোশির এমন লোক আছে, যাঁরা তাকে অর্থাৎ তাঁর বিধি-ব্যবস্থার কথা প্রচার করে৷ তাছাড়া প্রতি বিশ্রামবারে ইহুদীদের সমাজ-গৃহে মোশির বিধি-ব্যবস্থা পাঠ করা হয়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রত্যেক শহরে বংশপরম্পরায় মোশির জন্য এমন লোক আছে, যারা তাঁকে প্রচার করে এবং প্রত্যেক বিশ্রামবারে সমাজ গৃহগুলিতে তাঁর বই পড়া হচ্ছে।