Acts 15:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রেরিতেরা ও প্রাচীনবর্গরা সমস্ত মণ্ডলীর সহযোগে, নিজেদের মধ্যে থেকে মনোনীত কোন কোন লোককে, অর্থাৎ বার্শব্বা নামে আখ্যাত এহুদা এবং সীল, ভাইদের মধ্যে অগ্রগণ্য এই দু’জনকে পৌল ও বার্নাবাসের সঙ্গে এণ্টিয়কে পাঠাতে ভাল মনে করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনেরা, সমস্ত মণ্ডলীর সঙ্গে স্থির করলেন যে তাঁদের মধ্য থেকে নিজস্ব কয়েকজন ব্যক্তিকে মনোনীত করে, পৌল ও বার্ণবার সঙ্গে তাঁদের আন্তিয়খে পাঠাবেন। তারা ভাইদের মধ্যে নেতৃস্থানীয় দুজনকে মনোনীত করলেন যাদের নাম যিহূদা (বার্শব্বা নামেও ডাকা হত) ও সীল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রেরিতগণ প্রাচীনবর্গ সমস্ত মণ্ডলীর সহযোগে, আপনাদের মধ্য হইতে মনোনীত কোন কোন লোককে, অর্থাৎ বার্শব্বা নামে আখ্যাত যিহূদা, এবং সীল, ভ্রাতৃগণের মধ্যে অগ্রগণ্য এই দুই জনকে পৌল ও বার্ণবার সহিত আন্তিয়খিয়ায় পাঠাইতে বিহিত বুঝিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন প্রেরিতেরা ও প্রাচীনেরা মণ্ডলীর বিশ্বাসীবর্গের সঙ্গে একয়োগে তাঁদের মধ্য থেকে কয়েকজনকে মনোনীত করে পৌল ও বার্ণবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাবার বিষয়ে ঠিক করলেন৷ তাঁরা যিহূদা, বার্ণবা ও সীলকে মনোনীত করলেন, এরা ভাইদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন প্রেরিতরা এবং প্রাচীনরা আগের সমস্ত মন্ডলীর সাহায্যে, নিজেদের মধ্য হইতে মনোনীত কোনো কোনো লোককে, অর্থাৎ বার্শব্বা নামে পরিচিত যিহুদা এবং সীল, ভাইদেরর মধ্যে পরিচিত এই দুইজনকে পৌল ও বার্নবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাতে উপযুক্ত বুঝলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রেরিতগণ ও প্রাচীনবর্গ সমস্ত মণ্ডলীর সহযোগে, আপনাদের মধ্যে হইতে মনোনীত কোন কোন লোককে, অর্থাৎ বার্শব্বা নামে আখ্যাত যিহূদা, এবং সীল, ভ্রাতৃগণের মধ্যে অগ্রগণ্য এই দুই জনকে পৌল ও বার্ণবার সহিত আন্তিয়খিয়ায় পাঠাইতে বিহিত বুঝিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন প্রেরিতেরা, মণ্ডলীর নেতারা এবং মণ্ডলীর অন্য সব লোকেরা ঠিক করলেন যে, তাঁরা নিজেদের কয়েকজন লোককে বেছে নিয়ে পৌল ও বার্ণবার সংগে আন্তিয়খিয়াতে পাঠিয়ে দেবেন। তাঁরা যিহূদা ও সীলকে বেছে নিলেন। এই যিহূদাকে বর্‌শাব্বা বলে ডাকা হত। বিশ্বাসী ভাইদের মধ্যে এই দু’জন ছিলেন নেতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সাহাবীরা, জামাতের নেতারা এবং জামাতের অন্য সব লোকেরা ঠিক করলেন যে, তাঁরা নিজেদের কয়েকজন লোককে বেছে নিয়ে পৌল ও বার্নাবাসের সংগে এণ্টিয়কে পাঠিয়ে দেবেন। তাঁরা এহুদা ও সীলকে বেছে নিলেন। এই এহুদাকে বর্‌শাব্বা বলে ডাকা হত। ঈমানদার ভাইদের মধ্যে এই দু’জন ছিলেন নেতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রেরিত শিষ্য ও প্রবীণেরা মণ্ডলীর সকলের অনুমোদনক্রমে স্থির করলেন যে তাঁদের মধ্যে থেকে কয়েকজনকে প্রতিনিধিস্বরূপ পৌল ও বারনাবাসের সঙ্গে পাঠানো হবে। ভ্রাতৃগমের মধ্যে থেকে যিহুদা ওরফে বারনাবাস ও সীল —এই দুজন নেতৃস্থানীয় ব্যক্তির হাতে নিম্নলিখিত পত্রখানি পাঠাল হলঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রেরিতরা ও প্রাচীনরা মণ্ডলীর বিশ্বাসীবর্গের সঙ্গে একযোগে তাঁদের মধ্য থেকে কয়েকজনকে মনোনীত করে পৌল ও বার্ণবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাবার বিষয়ে ঠিক করলেন৷ তাঁরা যিহূদা (বার্ণবা) ও সীলকে মনোনীত করলেন, এরা ভাইদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রেরিতরা এবং প্রাচীনরা আগের সমস্ত মণ্ডলীর সাহায্যে, নিজেদের মধ্য হইতে মনোনীত কোনো কোনো লোককে, অর্থাৎ বার্শবা নামে পরিচিত যিহূদা এবং সীল, ভাইদের মধ্যে পরিচিত এই দুই জনকে পৌল ও বার্ণবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাতে উপযুক্ত বুঝলেন;