Acts 15:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁদের হাতে এরকম পত্র লিখে পাঠালেন— এণ্টিয়ক, সিরিয়া ও কিলিকিয়া-নিবাসী ভাইদের কাছে প্রেরিতদের ও প্রাচীনদের, অর্থাৎ তোমাদের ভাইদের মঙ্গলবাদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মারফত তাঁরা নিম্নলিখিত পত্র পাঠালেন: আন্তিয়খ, সিরিয়া ও কিলিকিয়ার অইহুদি বিশ্বাসীদের প্রতি সব প্রেরিতশিষ্য, প্রাচীনগণ ও আমরা ভাইয়েরা তোমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহাদের হস্তে এইরূপ লিখিয়া পাঠাইলেন—‘আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়ানিবাসী পরজাতীয় ভ্রাতৃগণের নিকটে প্রেরিতগণের ও প্রাচীনগণের, ভ্রাতৃগণের, মঙ্গলবাদ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের সঙ্গে তারা এইরকম এক পত্র লিখে পাঠালেন: আন্তিয়খিয়ায়, সুরিয়া ও কিলিকিয়ার অইহুদী সমবিশ্বাসী ভাইদের কাছে প্রেরিতদের ও মণ্ডলীর প্রাচীনদের শুভেচ্ছা৷ প্রিয় ভাইয়েরা,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাঁদের হাতে এইরকম লিখে পাঠালেন - 'আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়াবাসী ভিন্নজাতীয় ভাই সকলের কাছে প্রেরিতদের ও প্রাচীনদের, ভাইদের মঙ্গলবাদ l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহাদের হস্তে এইরূপ লিখিয়া পাঠাইলেন- ‘আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়া-নিবাসী পরজাতীয় ভ্রাতৃগণের নিকটে প্রেরিতগণের ও প্রাচীনগণের, ভ্রাতৃগণের, মঙ্গলবাদ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের সংগে এই চিঠি পাঠানো হল: আন্তিয়খিয়া, সিরিয়া ও কিলিকিয়ার অযিহূদী বিশ্বাসী ভাইদের কাছে আমরা প্রেরিতেরা ও মণ্ডলীর নেতারা, অর্থাৎ আপনাদের ভাইয়েরা এই চিঠি লিখছি। আপনাদের মংগল হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের সংগে এই চিঠি পাঠানো হল: এণ্টিয়ক, সিরিয়া ও কিলিকিয়ার অ-ইহুদী ঈমানদার ভাইদের কাছে আমরা সাহাবীরা ও জামাতের নেতারা, অর্থাৎ আপনাদের ভাইয়েরা এই চিঠি লিখছি। আমাদের সালাম গ্রহণ করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘এণ্টিয়ক, সিরিয়া ও সাইলেসিয়ার অইহুদী খ্রীষ্টীয় ভাইদের আমরা; প্রেরিত শিষ্য ও প্রবীণ ভাইয়েরা অভিনন্দন জানাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের সঙ্গে তাঁরা এইরকম এক পত্র লিখে পাঠালেন: আন্তিয়খিয়ায়, সুরিয়া ও কিলিকিয়ার অইহুদী সমবিশ্বাসী ভাইদের কাছে প্রেরিতদের ও মণ্ডলীর প্রাচীনদের শুভেচ্ছা৷ প্রিয় ভাইরা,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁদের হাতে এই রকম লিখে পাঠালেন আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়াবাসী অযিহূদীয় ভাই সকলের কাছে প্রেরিতদের ও প্রাচীনদের, ভাইদের মঙ্গলবাদ।