Acts 15:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা শুনতে পেয়েছি যে, আমরা যাদেরকে কোন হুকুম দিই নি, এমন কয়েক ব্যক্তি আমাদের মধ্য থেকে গিয়ে নানা কথা বলে তোমাদের প্রাণ অস্থির করে তোমাদেরকে কষ্ট দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা শুনলাম যে, আমাদের অনুমোদন ছাড়াই আমাদের মধ্য থেকে কয়েকজন, তাদের কথাবার্তার দ্বারা তোমাদের মনকে অস্থির ও বিক্ষুদ্ধ করে তুলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা শুনিতে পাইয়াছি যে, আমরা যাহাদিগকে কোন আজ্ঞা দিই নাই, এমন কয়েক ব্যক্তি আমাদের মধ্য হইতে গিয়া কথা দ্বারা তোমাদের প্রাণ অস্থির করিয়া তোমাদিগকে উদ্বিগ্ন করিয়া তুলিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা শুনতে পেয়েছি য়ে আমাদের নির্দেশ ছাড়াই এমন কয়েকজন লোক এখান থেকে গিয়ে নানা কথা বলে তোমাদের মন অস্থির করে তুলেছে ও তোমাদের নানা সমস্যার মধ্যে ফেলেছে!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা শুনতে পেয়েছি যে, আমরা যাদের কোনোও আজ্ঞা দেইনি, এমন কিছু ব্যক্তি আমাদের ভেতর থেকে গিয়ে কথার মাধ্যমে তোমাদের প্রাণ চঞ্চল করে তোমাদের চিন্তিত করে তুলেছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা শুনিতে পাইয়াছি যে, আমরা যাহাদিগকে কোন আজ্ঞা দিই নাই, এমন কয়েক ব্যক্তি আমাদের মধ্য হইতে গিয়া কথা দ্বারা তোমাদের প্রাণ অস্থির করিয়া তোমাদিগকে উদ্বিগ্ন করিয়া তুলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমরা শুনতে পেলাম যে, আমাদের মধ্য থেকে কয়েকজন গিয়ে অনেক কথা বলে আপনাদের মন অস্থির করে তুলে কষ্ট দিয়েছে, কিন্তু আমরা তাদের এই রকম কাজ করতে বলি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমরা শুনতে পেলাম যে, আমাদের মধ্য থেকে কয়েকজন গিয়ে অনেক কথা বলে আপনাদের মন অস্থির করে তুলে কষ্ট দিয়েছে, কিন্তু আমরা তাদের এই রকম কাজ করতে বলি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা শুনলাম এয আমাদের কিছু লোক আমাদের অনুমতি ছাড়াই তোমাদের কাছে গিয়ে এমন কতকগুলি কথা বলেছে, যাতে তোমরা বিচলিত হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা শুনতে পেয়েছি যে আমাদের নির্দেশ ছাড়াই এমন কয়েকজন লোক এখান থেকে গিয়ে নানা কথা বলে তোমাদের মন অস্থির করে তুলেছে ও তোমাদের নানা সমস্যার মধ্যে ফেলেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা শুনতে পেয়েছি যে, আমরা যাদের কোনোও ত্বকছেদ আজ্ঞা দেইনি, সেই কয়েক জন লোক আমাদের ভেতর থেকে গিয়ে কথার মাধ্যমে তোমাদের প্রাণ চঞ্চল করে তোমাদের চিন্তিত করে তুলেছে।