Acts 15:26 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বার্নাবাস ও পৌল আমাদের প্রভু ঈসার মসীহের নামের জন্য প্রাণপণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাঁরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের জন্য তাঁদের প্রাণের ঝুঁকি নিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের প্রিয় যে বার্ণবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের নিমিত্ত প্রাণপণ করিয়াছেন, তাঁহাদের সঙ্গে উঁহাদিগকে তোমাদের নিকটে পাঠাইতে বিহিত বুঝিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই লোকেরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে নিজেদের জীবন উত্সর্গ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমাদের প্রিয় যে বার্ণবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের জন্য মনে প্রাণে চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ওদের তোমাদের কাছে পাঠাতে উপযুক্ত মনে করলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের প্রিয় যে বার্ণবা ও পৌল আমাদের প্রভু যীশুর খ্রীষ্টের নামের নিমিত্ত প্রাণপণ করিয়াছেন, তাঁহাদের সঙ্গে উঁহাদিগকে তোমাদের নিকটে পাঠাইতে বিহিত বুঝিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বার্ণবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বার্নাবাস ও পৌল আমাদের হযরত ঈসা মসীহের জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকেরা আমাদের প্রভু, যীশু খ্রীষ্টের নামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের জন্য মনে প্রাণে চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ওদের তোমাদের কাছে পাঠাতে উপযুক্ত মনে করলাম।