Acts 15:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলে মূর্তির প্রসাদ এবং রক্ত ও গলা টিপে মারা প্রাণীর গোশ্ত খাওয়া ও জেনা থেকে পৃথক থাকা তোমাদের উচিত; এসব থেকে নিজেদের সযত্নে রক্ষা করলে তোমাদের কুশল হবে। তোমাদের মঙ্গল হোক।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার, রক্ত, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং অবৈধ যৌন-সংসর্গ থেকে দূরে থাকবে। এই সমস্ত বিষয় এড়িয়ে চললে তোমাদের মঙ্গল হবে। বিদায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক্ থাকা তোমাদের উচিত; এই সকল হইতে আপনাদিগকে সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে। তোমাদের মঙ্গল হউক।’
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা প্রতিমার সামনে উত্সর্গ করা কোন খাদ্য়বস্তু খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোন প্রাণীর মাংস খাবে না, আর য়ৌন পাপ কর্ম থেকে দূরে থাকবে৷ তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখ তাহলে তোমাদের মঙ্গল হবে৷ তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপে মারা প্রাণীর মাংস ও বাভিচার হতে দুরে থাকা তোমাদের উচিত; এই সব থেকে নিজেদেরকে দূরে রাখলে তোমাদের মঙ্গল হবে l তোমাদের মঙ্গল হোক l'
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক থাকা তোমাদের উচিত; এই সকল হইতে আপনাদিগকে সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে। তোমাদের মঙ্গল হউক।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দরকারী বিষয়গুলো হল-আপনারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, রক্ত খাবেন না, গলা টিপে মারা পশুর মাংস খাবেন না এবং কোন রকম ব্যভিচার করবেন না। এই সব করা থেকে দূরে থাকলে আপনারা ভাল করবেন। বিদায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দরকারী বিষয়গুলো হল- আপনারা মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, রক্ত খাবেন না, গলা টিপে মারা পশুর গোশ্ত খাবেন না এবং কোন রকম জেনা করবেন না। এই সব করা থেকে দূরে থাকলে আপনারা ভাল করবেন। বিদায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিমার কাছে উৎসর্গীত কোন দ্রব্য, রক্ত এবং শ্বাসরোধ করে হত্যা করা কোন প্রাণীর মাংস তোমরা গ্রহণ করো না। ব্যভিচার পরিহার কর। এগুলি থেকে তোমরা যদি বিরত থাক, তাহলেই তোমরা সঠিক পথে থাকবে। ইতি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোন খাদ্যবস্তু খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোন প্রাণীর মাংস খাবে না, আর যৌন পাপ কর্ম থেকে দূরে থাকবে৷ তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখ তাহলে তোমাদের মঙ্গল হবে৷ তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলাটিপে মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হতে দূরে থাকা তোমাদের উচিত; এই সব থেকে নিজেদেরকে দূরে রাখলে তোমাদের মঙ্গল হবে। তোমাদের মঙ্গল হোক।