Acts 15:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মণ্ডলী তাদেরকে যাবার ব্যবস্থা করে দিল। তাঁরা ফিনিশিয়া ও সামেরিয়া দেশ দিয়ে গমন করতে করতে অ-ইহুদীরা কিভাবে ঈমান আনছে সেই বিষয় বর্ণনা করলেন এবং সকল ভাইদের পরমানন্দ জন্মালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মণ্ডলী তাঁদের যাত্রাপথে পাঠিয়ে দিলেন। ফিনিসিয়া ও শমরিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় কীভাবে অইহুদি মানুষেরা পরিবর্তিত হয়েছিল, তাঁরা সেকথা বর্ণনা করলেন। এই সংবাদে সব ভাইয়েরা আনন্দিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব মণ্ডলী তাঁহাদিগকে আগবাড়ান দিয়া পাঠাইয়া দিলে তাঁহারা ফৈনীকিয়া ও শমরিয়া দেশ দিয়া গমন করিতে করিতে পরজাতীয়দের ফিরিয়া আসিবার বিষয় বর্ণনা করিলেন, এবং সমস্ত ভ্রাতৃগণের পরমানন্দ জন্মাইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন মণ্ডলী তাঁদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন৷ এই বিশ্বাসীরা যাত্রা পথে ফৈনীকিয়া ও শমরিয়া হয়ে গেলেন ও অইহুদীরা য়ে খ্রীষ্ট বিশ্বাসী হয়েছে তা জানালেন, এতে বিশ্বাসীদের মধ্যে খুবই আনন্দ হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব মন্ডলী তাদের পাঠিয়ে দিলেন এবং তারা ফৈনিকিয়া ও শমরিয়া দেশ দিয়ে যেতে যেতে ভিন্নজাতীয়দের পরিবর্তনের বিষয় বললেন, এবং সব ভাইয়েরা পরম আনন্দিত হলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব মণ্ডলী তাহাদিগকে আগবাড়ান দিয়া পাঠাইয়া দিলে তাঁহারা ফৈনীকিয়া ও শমরিয়া দেশ দিয়া গমন করিতে করিতে পরজাতীয়দের ফিরিয়া আসিবার বিষয় বর্ণনা করিলেন, এবং সমস্ত ভ্রাতৃগণের পরমানন্দ জন্মাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আন্তিয়খিয়ার মণ্ডলী তাঁদের যাবার ব্যবস্থা করে দিলেন। ফৈনিকিয়া আর শমরিয়া প্রদেশের মধ্য দিয়ে যাবার সময়ে পৌল ও বার্ণবা লোকদের জানালেন, অযিহূদীরা কিভাবে ঈশ্বরের দিকে ফিরেছে। এই খবর শুনে বিশ্বাসী ভাইয়েরা সকলেই খুব খুশী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এণ্টিয়কের জামাত তাঁদের যাবার ব্যবস্থা করে দিলেন। ফিনিশিয়া আর সামেরিয়া প্রদেশের মধ্য দিয়ে যাবার সময়ে পৌল ও বার্নাবাস লোকদের জানালেন, অ-ইহুদীরা কিভাবে আল্লাহ্র দিকে ফিরেছে। এই খবর শুনে ঈমানদার ভাইয়েরা সকলেই খুব খুশী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মণ্ডলীয় সভ্যেরা তাঁদের বিদায় দিলেন। ফিনিসিয়া ও শমরীয়া দেশের মধ্যে দিয়ে যাবার পথে তাঁরা সেখানকার খ্রীষ্টভক্তদের কাছে অইহুদীদের খ্রীষ্টীয় বিশ্বাসে দীক্ষিত হওয়ার কথা বললেন। একথা শুনে তারা অত্যন্ত আনন্দিত হেলন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মণ্ডলী তাঁদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন৷ এই বিশ্বাসীরা যাত্রা পথে ফৈনীকিয়া ও শমরিয়া হয়ে গেলেন ও অইহুদীরা যে খ্রীষ্ট বিশ্বাসী হয়েছে তা জানালেন, এতে বিশ্বাসীদের মধ্যে খুবই আনন্দ হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব মণ্ডলী তাদের পাঠিয়ে দিলেন এবং তারা ফৈনিকিয়া ও শমরিয়া প্রদেশ দিয়ে যেতে যেতে অযিহুদিদের পরিবর্তনের বিষয় বললেন এবং সব ভাইয়েরা পরম আনন্দিত হলো।