Acts 15:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বিদায় হয়ে এণ্টিয়কে আসলেন এবং লোকদেরকে একত্র করে পত্রখানি দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাঁদের বিদায় দেওয়া হল ও তাঁরা আন্তিয়খে উপস্থিত হলেন। তাঁরা সেখানে মণ্ডলীকে সমবেত করে সেই পত্র দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা বিদায় হইয়া আন্তিয়খিয়ায় আসিলেন, এবং লোকসমূহকে একত্র করিয়া পত্রখানি দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই পৌল, বার্ণবা, যিহূদা ও সীল জেরুশালেম থেকে রওনা হয়ে আন্তিয়খিয়ায় এলেন৷ তাঁরা লোকদের সমবেত করে সেই চিঠিটি দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং তারা, বিদায় নিয়ে আন্তিয়খিয়ায় এলেন, এবং লোকগুলোকে একত্র করে পত্র খানি দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা বিদায় হইয়া আন্তিয়খিয়ায় আসিলেন, এবং লোকসমূহকে একত্র করিয়া পত্রখানি দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল, বার্ণবা ও সেই লোকদের পাঠানো হলে পর তাঁরা আন্তিয়খিয়াতে গেলেন। সেখানে তাঁরা মণ্ডলীর লোকদের একত্র করে সেই চিঠিখানা তাদের দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল, বার্নাবাস ও সেই লোকদের পাঠানো হলে পর তাঁরা এণ্টিয়কে গেলেন। সেখানে তাঁরা জামাতের লোকদের একত্র করে সেই চিঠিখানা তাদের দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা এণ্টিয়কে রওনা হয়ে গেলেন। সেখানে পৌঁছে মণ্ডলীর সকলকে একত্র করে তাঁরা চিঠিখানি তাদের দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই পৌল, বার্ণবা, যিহূদা ও সীল জেরুশালেম থেকে রওনা হয়ে আন্তিয়খিয়ায় এলেন৷ তাঁরা লোকদের সমবেত করে সেই চিঠিটি দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তারা, বিদায় নিয়ে আন্তিয়খিয়ায় এলেন এবং লোক গুলোকে একত্র করে পত্র খানি দিলেন।