Acts 15:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদা ও সীল নিজেরাও নবী ছিলেন বলে অনেক কথা দ্বারা ভাইদেরকে উৎসাহ দিলেন ও ঈমানে শক্তিশালী করে তুললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা ও সীল, যাঁরা নিজেরাও ভাববাদী ছিলেন, বিশ্বাসীদের উৎসাহ দান ও শক্তি সঞ্চার করার জন্য অনেক কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা ও সীল, আপনারাও ভাববাদী ছিলেন বলিয়া, অনেক কথা দ্বারা ভ্রাতৃগণকে আশ্বাস দিলেন ও সুস্থির করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিহূদা ও সীল উভয়ে ভাববাদী হওয়াতে ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে তাদের উত্সাহ দিলেন ও শক্তি জোগালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যিহুদা এবং সীল নিজেরাও ভবিষ্যৎ বক্তা ছিলেন বলে, অনেক কথা দিয়ে ভাইদের আশ্বাস দিলেন ও শান্ত করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা ও সীল, আপনারাও ভাববাদী ছিলেন বলিয়া, অনেক কথা দ্বারা ভ্রাতৃগণকে আশ্বাস দিলেন ও সুস্থির করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা আর সীল নিজেরাও ছিলেন নবী; সেইজন্য তাঁরা অনেক কথা বলে সেখানকার ভাইদের উৎসাহ দিলেন এবং তাদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা আর সীল নিজেরাও ছিলেন নবী; সেইজন্য তাঁরা অনেক কথা বলে সেখানকার ভাইদের উৎসাহ দিলেন এবং তাদের ঈমান বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা আর সীল ছিলেন নবী। তাঁরা তাদের মনে শক্তি সঞ্চার করার জন্য অনেক উৎসাহব্যঞ্জক কথা বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা ও সীল উভয়ে ভাববাদী হওয়াতে ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে তাদের উৎসাহ দিলেন ও শক্তি জোগালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা এবং সীল নিজেরাও ভাববাদী ছিলেন বলে, অনেক কথা দিয়ে ভাইদের আশ্বাস দিলেন ও শান্ত করলেন।