Acts 15:39 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে এমন মতবিরোধ হল যে, তাঁরা পরস্পর পৃথক হলেন; বার্নাবাস মার্ককে সঙ্গে করে জাহাজে সাইপ্রাস দ্বীপে গমন করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে তাঁদের মধ্যে মতবিরোধ এমন তীব্র আকার ধারণ করল যে, তাঁরা পৃথকভাবে যাত্রা করলেন। বার্ণবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে সাইপ্রাসের পথে যাত্রা করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে এমন বিতণ্ডা হইল যে, তাঁহারা পরস্পর পৃথক্ হইলেন; বার্ণবা মার্ককে সঙ্গে করিয়া জাহাজে কুপ্রে গমন করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর ফলে তাঁদেব মধ্যে মতবিরোধ দেখা দিল, শেষ পর্যন্ত তাঁরা পরস্পর আলাদা হয়ে গেলেন৷ বার্ণবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রের দিকে রওনা দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তাদের মধ্যে মনের অমিল হলো, সুতরাং তারা পরস্পর ভাগ হয়ে গেল; এবং বার্ণবাস মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রে গেলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে এমন বিতণ্ডা হইল যে, তাঁহারা পরস্পর পৃথক হইলেন; বার্ণবা মার্ককে সঙ্গে করিয়া জাহাজে কুপ্রে গমন করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল ও বার্ণবার মধ্যে এমন মতের অমিল হল যে, তাঁরা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। বার্ণবা মার্ককে নিয়ে জাহাজে করে সাইপ্রাস দ্বীপে গেলেন, আর পৌল সীলকে বেছে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল ও বার্নাবাসের মধ্যে এমন মতের অমিল হল যে, তাঁরা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। বার্নাবাস মার্ককে নিয়ে জাহাজে করে সাইপ্রাস দ্বীপে গেলেন, আর পৌল সীলকে বেছে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে তাঁদের মধ্যে মতবিরোধ এত তীব্র হয়ে উঠল যে তাঁরার পৃথকভাবে যাত্রা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ফলে তাঁদেব মধ্যে মতবিরোধ দেখা দিল৷ শেষ পর্যন্ত তাঁরা পরস্পর আলাদা হয়ে গেলেন৷ বার্ণবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রের দিকে রওনা দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাদের মধ্যে মনের অমিল হলো, সুতরাং তারা পরস্পর ভাগ হয়ে গেল; এবং বার্ণবাস মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রে গেলেন;