Acts 15:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা জেরুশালেমে উপস্থিত হলে পর মণ্ডলী, প্রেরিতেরা ও প্রাচীনবর্গরা তাঁদের গ্রহণ করলেন এবং আল্লাহ্ তাঁদের সঙ্গে সঙ্গে থেকে যেসব কাজ করেছিলেন, তাঁরা সেসবই বর্ণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন জেরুশালেমে এলেন, মণ্ডলী প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের সঙ্গে তাঁদের স্বাগত জানালেন। ঈশ্বর তাঁদের মাধ্যমে যে সমস্ত কাজ সাধন করেছিলেন, তাঁরা সেকথা তাঁদের জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা যিরূশালেমে উপস্থিত হইয়া মণ্ডলী, প্রেরিতগণ ও প্রাচীনবর্গ কর্ত্তৃক গৃহীত হইলেন, এবং ঈশ্বর তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে সকল কার্য্য করিয়াছিলেন, সে সমস্তই বর্ণনা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল, বার্ণবা ও অন্যান্যরা জেরুশালেমে পৌঁছালেন৷ বিশ্বাসী মণ্ডলীর প্রেরিতেরা ও প্রাচীনেরা তাঁদের স্বাগত জানালেন৷ ঈশ্বর তাদের সঙ্গে যা করেছেন, পৌল ও বার্ণবা সে সব কথা জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তারা য়িরুশালেমে পৌঁছলেন মন্ডলী, প্রেরিতগন ও প্রাচিনরা তাদের গ্রহণ করলেন এবং ঈশ্বর তাঁদের সঙ্গে থেকে যে কাজ করেছেন সে-সকলই বললেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা যিরূশালেমে উপস্থিত হইয়া মণ্ডলী, প্রেরিতগণ ও প্রাচীনবর্গ কর্তৃক গৃহীত হইলেন, এবং ঈশ্বর তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে সকল কার্য করিয়াছিলেন, সে সমস্তই বর্ণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন পৌল ও বার্ণবা যিরূশালেমে আসলেন তখন মণ্ডলীর লোকেরা, নেতারা এবং প্রেরিতেরা আগ্রহের সংগে তাঁদের গ্রহণ করলেন। তাঁদের মধ্য দিয়ে ঈশ্বর যা করেছিলেন তা সবই তাঁরা সবাইকে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন পৌল ও বার্নাবাস জেরুজালেমে আসলেন তখন জামাতের লোকেরা, নেতারা এবং সাহাবীরা আগ্রহের সংগে তাঁদের গ্রহণ করলেন। তাঁদের মধ্য দিয়ে আল্লাহ্ যা করেছিলেন তা সবই তাঁরা সবাইকে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে পৌঁছে তাঁরা মণ্ডলীর সভ্য; প্রেরিত শিষ্য ও প্রবীণদের কাছে সাদর অভ্যর্থনা লাভ করলেন। ঈশ্বর তাঁদের কাজে কিভাবে সাহায্য করেছিলেন, সমস্ত কথা তাঁরা সেখানে তাঁদের কাছে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল, বার্ণবা ও অন্যান্যরা জেরুশালেমে পৌঁছালেন৷ বিশ্বাসী মণ্ডলীর প্রেরিতরা ও প্রাচীনরা তাঁদের স্বাগত জানালেন৷ ঈশ্বর তাদের সঙ্গে যা করেছেন, পৌল ও বার্ণবা সে সব কথা জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা যিরুশালেমে পৌঁছলেন, মণ্ডলী এবং প্রেরিতরা ও প্রাচীনরা তাদের আহ্বান করলেন এবং ঈশ্বর তাঁদের সঙ্গে থেকে যে কাজ করেছেন সেসকলই বললেন।