Acts 15:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ফরীশী দলের কয়েক জন ঈমানদার উঠে বলতে লাগল, সেই লোকদের খৎনা করা এবং মূসার শরীয়ত পালনের হুকুম দেওয়া আবশ্যক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফরিশী-দলভুক্ত কয়েকজন বিশ্বাসী উঠে দাঁড়িয়ে বলল, “অইহুদিদের অবশ্যই সুন্নত করতে হবে এবং তাদের মোশির বিধানও পালন করা প্রয়োজন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ফরীশী দলের কয়েক জন বিশ্বাসী উঠিয়া বলিতে লাগিল, সেই লোকদের ত্বক্ছেদ করা এবং মোশির ব্যবস্থা পালনের আজ্ঞা দেওয়া আবশ্যক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ফরীশীদের মধ্যে যাঁরা বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে বলতে লাগল, ‘অইহুদীদের মধ্যে যাঁরা বিশ্বাসী হয়েছে, তাদের সুন্নত করা ও মোশির দেওয়া বিধি-ব্যবস্থা পালনে বাধ্য করা হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ফরীশী দল হইতে কয়েক জন বিশ্বাসী দাঁড়িয়ে বলতে লাগল, “তাদের ছুন্নত করা খুবই প্রয়োজন এবং মোশির নিয়ম সকল পালনের আজ্ঞা দেওয়া হোক l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ফরীশী দলের কয়েক জন বিশ্বাসী উঠিয়া বলিতে লাগিল, সেই লোকদের ত্বক্ছেদ্ করা এবং মোশির ব্যবস্থা পালনের আজ্ঞা দেওয়া আবশ্যক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরীশী দলের কয়েকজন লোক বিশ্বাসী হয়েছিলেন। সেই বিশ্বাসীরা উঠে দাঁড়িয়ে বললেন, “অযিহূদীদের সুন্নত করানো দরকার এবং তারা যেন মোশির আইন-কানুন পালন করে সেইজন্য তাদের আদেশ দেওয়া দরকার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফরীশী দলের কয়েকজন লোক ঈমানদার হয়েছিলেন। সেই ঈমানদারেরা উঠে দাঁড়িয়ে বললেন, “অ-ইহুদীদের খৎনা করানো দরকার এবং তারা যেন মূসার শরীয়ত পালন করে সেইজন্য তাদের হুকুম দেওয়া দরকার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ফরিশী সম্প্রদায় থেকে আসা কযেকজন খ্রীষ্টবিশ্বাসী তখন উঠে দাঁড়িয়ে বললেন, তাদের অবশ্যই সুন্নত সংস্কার গ্রহণ করতে হবে এবং মোশির দেওয়া বিধানও পালন করার নির্দেশ তাদের দেওয়া উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ফরীশীদের মধ্যে যাঁরা বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে বলতে লাগল, “অইহুদীদের মধ্যে যাঁরা বিশ্বাসী হয়েছে, তাদের সুন্নত করা ও মোশির দেওয়া বিধি-ব্যবস্থা পালনে বাধ্য করা হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ফরীশী দল হইতে কয়েক জন বিশ্বাসী দাঁড়িয়ে বলতে লাগল, তাদের ত্বকছেদ করা খুবই প্রয়োজন এবং মোশির নিয়ম সকল পালনের নির্দেশ দেওয়া হোক।