Acts 15:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক বাদানুবাদ হলে পিতর উঠে তাঁদেরকে বললেন— ‘হে ভাইয়েরা, তোমরা জান, এর অনেক দিন আগে আল্লাহ্ তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছিলেন, যেন আমার মুখে অ-ইহুদীরা সুসমাচারের কালাম শুনে ঈমান আনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহু আলোচনার পর, পিতর উঠে দাঁড়িয়ে, তাঁদের উদ্দেশে বললেন, “ভাইরা, তোমরা জানো যে, কিছুদিন আগে ঈশ্বর তোমাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, যেন অইহুদিরা আমার মুখ থেকে সুসমাচারের বার্তা শুনে বিশ্বাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অনেক বাদানুবাদ হইলে পিতর উঠিয়া তাঁহাদিগকে বলিলেন—‘হে ভ্রাতৃগণ, তোমরা জান, ইহার অনেক দিন পূর্ব্বে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করিয়াছিলেন, যেন আমার মুখে পরজাতীয়েরা সুসমাচারের বাক্য শুনিয়া বিশ্বাস করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, ‘ভাইয়েরা আপনারা জানেন, পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, য়েন অইহুদীদের কাছে আমি সুসমাচার প্রচার করি৷ তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অনেক তর্কযুদ্ধ হওয়ার পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন - 'হে ভাইগন, তোমরা জানো যে, অনেক দিন আগে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছেন, যেন আমার মুখ থেকে ভিন্নজাতীয়রা সুসমাচারের বাক্য শুনে এবং বিশ্বাস করে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক বাদানুবাদ হইলে পিতর উঠিয়া তাঁহাদিগকে বলিলেন- ‘হে ভ্রাতৃগণ, তোমরা জান, ইহার অনেক দিন পূর্বে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করিয়াছিলেন, যেন আমার মুখে পরজাতীয়েরা সুসমাচারের বাক্য শুনিয়া বিশ্বাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক আলোচনার পর পিতর উঠে তাঁদের বললেন, “ভাইয়েরা, আপনারা তো জানেন যে, অনেক দিন আগে আপনাদের মধ্য থেকে ঈশ্বর আমাকে বেছে নিয়েছিলেন যাতে অযিহূদীরা আমার মুখ থেকে সুখবরের কথা শুনে বিশ্বাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক আলোচনার পর পিতর উঠে তাঁদের বললেন, “ভাইয়েরা, আপনারা তো জানেন যে, অনেক দিন আগে আপনাদের মধ্য থেকে আল্লাহ্ আমাকে বেছে নিয়েছিলেন যাতে অ-ইহুদীরা আমার মুখ থেকে সুসংবাদের কথা শুনে ঈমান আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহু তর্ক বিতর্কের পর পিতর উঠে দাঁড়িয়ে তাঁদের সম্বোধন করে বললেন, হে বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে ঈশ্বর বহুদিন আগেই আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছেন যাতে আমার মুখ থেকে অইহুদীরা সুসমাচারের বাণী শুনে বিশ্বাস করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, “ভাইরা আপনারা জানেন, পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, যেন অইহুদীদের কাছে আমি সুসমাচার প্রচার করি৷ তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক তর্কযুদ্ধ হওয়ার পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন হে ভাইগণ, তোমরা জানো যে, অনেকদিন আগে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছেন, যেন আমার মুখ থেকে অযিহূদীরা সুসমাচারের বাক্য অবশ্যই শুনে এবং বিশ্বাস করে।