Acts 15:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্, যিনি অন্তঃকরণ জানেন, তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, আমাদেরকে যেমন, তেমনি তাদেরকেও পাক-রূহ্ দান করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর, যিনি অন্তর্যামী, তিনি তাদের গ্রহণ করেছেন প্রমাণ করার জন্য, আমাদের ক্ষেত্রে যেমন করেছিলেন, তেমনই তাদেরও পবিত্র আত্মা দান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর, যিনি অন্তঃকরণ জানেন, তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়াছেন, আমাদিগকে যেমন, তেমনি তাহাদিগকেও পবিত্র আত্মা দান করিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর, যিনি আমাদের অন্তর সকল জানেন তিনি অইহুদীদের তাঁর রাজ্যে গ্রহণ করলেন এবং এর সাক্ষ্যস্বরূপ তাদের পবিত্র আত্মা দিলেন, য়েমন আমাদের দিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর, যিনি হৃদয়ের অন্তঃকরণ জানেন, তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, আমাদের যেমন, তাদেরকেও তেমনি পবিত্র আত্মা দান করেছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর, যিনি অন্তঃকরণ জানেন, তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়াছেন, আমাদিগকে যেমন, তেমনি তাহাদিগকেও পবিত্র আত্মা দান করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর সকলের অন্তর জানেন। তিনি আমাদের যেমন পবিত্র আত্মা দান করেছিলেন, অযিহূদীদেরও সেইভাবে পবিত্র আত্মা দান করে সাক্ষ্য দিয়েছিলেন যে, তারাও পাপ থেকে উদ্ধার পেয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ সকলের দিল জানেন। তিনি আমাদের যেমন পাক-রূহ্ দান করেছিলেন, অ-ইহুদীদেরও সেইভাবে পাক-রূহ্ দান করে সাক্ষ্য দিয়েছিলেন যে, তারাও নাজাত পেয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্তর্যামী ঈশ্বর আমাদের মত তাদেরও পবিত্র আত্মা দান করে দেখিয়ে দিয়েছেন যে, তারাও তাঁর কাছে গ্রাহ্য,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, যিনি অন্তর্যামী তিনি অইহুদীদের তাঁর রাজ্যে গ্রহণ করলেন এবং এর সাক্ষ্যস্বরূপ তাদের পবিত্র আত্মা দিলেন, যেমন আমাদের দিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, যিনি হৃদয়ের অন্তঃকরণ জানেন, তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, আমাদের যেমন, তাদেরকেও তেমনি পবিত্র আত্মা দান করেছেন;