Acts 15:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের ও তাদের মধ্যে কোন পার্থক্য রাখেন নি, ঈমান দ্বারাই তাদের অন্তর পাক-পবিত্র করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ও তাদের মধ্যে তিনি কোনও বিভেদ রাখেননি, কারণ তিনি বিশ্বাসের দ্বারা তাদের হৃদয় শুচিশুদ্ধ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমাদের ও তাহাদের মধ্যে ইতর বিশেষ রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত শুচি করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের ও আমাদের মধ্যে ঈশ্বর কোন প্রভেদ রাখেন নি, বরং বিশ্বাস করলে পর ঈশ্বর তাদের অন্তরও শুদ্ধ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমাদের ও তাদের মধ্যে কোনোও বিশেষ বিভেদ রাখেননি, বিশ্বাস দ্বারা তাদের হৃদয় পবিত্র করেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদের ও তাহাদের মধ্যে কোন পার্থক্য রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত শুচি করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাদের ও তাদের মধ্যে আলাদা বলে কিছুই রাখেন নি, কারণ তারা বিশ্বাস করেছে বলে তিনি তাদেরও অন্তর পরিষ্কার করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাদের ও তাদের মধ্যে আলাদা বলে কিছুই রাখেন নি, কারণ তারা ঈমান এনেছে বলে তিনি তাদেরও দিল পরিষ্কার করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সঙ্গে তিনি তাদের কোন প্রভেদ রাখেননি। তারা তাঁর উপরে বিশ্বাসে নির্ভর করেছিল বলে তিনি তাদের পাপ ক্ষমা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের ও আমাদের মধ্যে ঈশ্বর কোন প্রভেদ রাখেন নি, বরং বিশ্বাস করলে পর ঈশ্বর তাদের অন্তরও শুদ্ধ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমাদেরও তাদের মধ্যে কোনোও বিশেষ পক্ষপাতিত্ব রাখেননি, বিশ্বাস দ্বারা তাদের হৃদয় পবিত্র করেছেন।