Acts 16:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দর্বীতে ও লুস্ত্রায় উপস্থিত হলেন। আর দেখ, সেখানে তীমথি নামে এক জন সাহাবী ছিলেন; তিনি এক জন ঈমানদার ইহুদী মহিলার পুত্র, কিন্তু তার ছিলেন পিতা গ্রীক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল ডার্বিতে গেলেন ও পরে লুস্ত্রায় এলেন। সেখানে তিমথি নামে একজন শিষ্য বসবাস করতেন। তাঁর মা ছিলেন একজন বিশ্বাসী ইহুদি, কিন্তু পিতা ছিলেন গ্রিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দর্বীতে ও লুস্ত্রায় উপস্থিত হইলেন। আর দেখ, সেখানে তীমথিয় নামে এক শিষ্য ছিলেন; তিনি এক বিশ্বাসিনী যিহূদী মহিলার পুত্র, কিন্তু তাঁহার পিতা গ্রীক;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল, দর্বী ও লুস্ত্রার শহরে গেলেন; সেখানে তীমথিয় নামে একজন খ্রীষ্টানুসারী ছিলেন৷ তীমথিয়র মা ছিলেন ইহুদী খ্রীষ্টীয়ান, তাঁর বাবা ছিলেন গ্রীক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি দর্বীতও লুস্ত্রায় পৌঁছোলেন, এবং দেখ সেখানে তিমথিয় নামক এক শিষ্য ছিলেন; তিনি এক বিশ্বাসিনী যিহুদী মহিলার ছেলে কিন্তু তাঁর বাবা ছিলেন গ্রীক l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দর্বীতে ও লুস্ত্রায় উপস্থিত হইলেন। আর দেখ, সেখানে তীমথিয় নামে এক শিষ্য ছিলেন; তিনি এক বিশ্বাসিনী যিহূদী মহিলার পুত্র, কিন্তু তাহার পিতা গ্রীক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে পৌল দর্বী ও লুস্ত্রা শহরে গেলেন। সেখানে তীমথিয় নামে একজন শিষ্য থাকতেন। তাঁর মা ছিলেন খ্রীষ্টের উপর বিশ্বাসী একজন যিহূদী মহিলা, কিন্তু তাঁর বাবা জাতিতে গ্রীক ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে পৌল দর্বী ও লুস্ত্রা শহরে গেলেন। সেখানে তীমথিয় নামে একজন উম্মত থাকতেন। তাঁর মা ছিলেন মসীহের উপর ঈমানদার একজন ইহুদী মহিলা, কিন্তু তাঁর পিতা জাতিতে গ্রীক ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল ও সীল সাইলেসিয়া থেকে গেলেন দর্বি ও লিস্ত্রায়। সেখানে তিমথি নামে পৌলের একজন শিষ্য ছিলেন। তাঁর মা ছিলেন একজন খ্রীষ্টবিশ্বাসী ইহুদী মহিলা এবং তাঁর বাবা ছিলেন গ্রীক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল দর্বী ও লুস্ত্রার শহরে গেলেন; সেখানে তীমথিয় নামে একজন খ্রীষ্টানুসারী ছিলেন৷ তীমথিয়র মা ছিলেন ইহুদী খ্রীষ্টীয়ান, তাঁর বাবা ছিলেন গ্রীক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি দর্বীতও লুস্ত্রায় পৌঁছলেন এবং দেখ সেখানে তীমথিয় নামক এক শিষ্য ছিলেন; তিনি এক বিশ্বাসীনী যিহূদী মহিলার ছেলে কিন্তু তাঁর বাবা ছিলেন গ্রীক।