Acts 16:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখান থেকে ফিলিপীতে গেলাম; সেটি ম্যাসিডোনিয়ার ঐ বিভাগের প্রধান নগর, রোমীয় উপনিবেশ। সেই নগরে আমরা কয়েক দিন অবস্থিতি করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে আমরা যাত্রা করলাম ফিলিপীতে। ফিলিপী নগরটি ছিল একটি রোমীয় উপনিবেশ এবং ম্যাসিডোনিয়া প্রদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নগর। আমরা বেশ কিছুদিন সেখানে থাকলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথা হইতে ফিলিপীতে গেলাম; উহা মাকিদনিয়ার ঐ বিভাগের প্রথম নগর, রোমীয় উপনিবেশ। সেই নগরে আমরা কয়েক দিন অবস্থিতি করিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখান থেকে আমরা ফিলিপীতে গেলাম৷ ফিলিপী হল মাকিদনিয়ার এ অংশের এক উল্লেখয়োগ্য শহর, এক রোমান উপনিবেশ, আমরা সেখানে কিছুদিন থাকলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখান থেকে ফিলিপীতে গেলাম; এটি মাকিদনিয়ার ঐ ভাগের প্রথম শহর এবং রোমীয়দের বসবাস (উঅপনিবেশ) l আমরা এই শহরে কিছুদিন ছিলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথা হইতে ফিলিপীতে গেলাম; উহা মাকিদনিয়ার ঐ বিভাগের প্রধান নগর, রোমীয় উপনিবেশ। সেই নগরে আমরা কয়েক দিন অবস্থিতি করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে আমরা ফিলিপী শহরে গেলাম। এই ফিলিপীই ম্যাসিডোনিয়ার সেই এলাকার প্রধান শহর। সেখানকার লোকেরা রোম রাজ্যের প্রজা ছিল। আমরা কিছু দিন সেই শহরে রইলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে আমরা ফিলিপী শহরে গেলাম। এই ফিলিপীই ম্যাসিডোনিয়ার সেই এলাকার প্রধান শহর। সেখানকার লোকেরা রোম রাজ্যের প্রজা ছিল। আমরা কিছু দিন সেই শহরে রইলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিয়াপলিস থেকে গেলাম ফিলিপিতে। এই শহরটি ম্যাসিডনের একটি প্রথম শ্রেণীর শহর এবং একটি রোমীয় উপনিবেশ। এই শহরে আমরা কিছুদিন থাকলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে আমরা ফিলিপীতে গেলাম৷ ফিলিপী হল মাকিদনিয়ার এ অংশের এক উল্লেখযোগ্য শহর, এক রোমান উপনিবেশ৷ আমরা সেখানে কিছুদিন থাকলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখান থেকে ফিলিপী শহরে গেলাম; এটি মাকিদনিয়া প্রদেশেরঐ ভাগের প্রধান শহর এবং রোমীয়দের উপনিবেশ। আমরা এই শহরে কিছুদিন ছিলাম।