Acts 16:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পৌলের এবং আমাদের পিছনে যেতে যেতে চেঁচিয়ে বলতে লাগল, এই ব্যক্তিরা সর্বশক্তিমানের গোলাম, এঁরা তোমাদেরকে নাজাতের পথ জানাচ্ছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মেয়েটি পৌল ও আমাদের সকলকে অনুসরণ করতে লাগল। সে চিৎকার করে বলতে লাগল, “এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস, তোমাদের কাছে পরিত্রাণের উপায়ের কথা বলছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, ইহাঁরা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে আমাদেরও পৌলের পিছু ধরল আর চিত্কার করে বলতে লাগল, ‘এই লোকেরা পরাত্পর ঈশ্বরের দাস৷ তাঁরা বলছেন কিভাবে তোমরা উদ্ধার পেতে পারো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে পৌলের এবং আমাদের পিছন চলতে চলতে চেঁচাইয়া বলতে লাগল এই ব্যক্তিরা হলো ঈশ্বরের দাস, এরা তোমাদের পরিত্রাণের পথ বলছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, ইহাঁরা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মেয়েটি পৌল এবং আমাদের পিছনে যেতে যেতে চিৎকার করে বলত, “এই লোকেরা মহান ঈশ্বরের দাস। কি করে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় এঁরা তা- ই আপনাদের কাছে বলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মেয়েটি পৌল এবং আমাদের পিছনে যেতে যেতে চিৎকার করে বলত, “এই লোকেরা আল্লাহ্তা’লার গোলাম। কি করে নাজাত পাওয়া যায় এঁরা তা-ই আপনাদের কাছে বলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে পৌল আর আমাদের সকলকে অনুসরণ করে চীৎকার করে বলতে লাগল, এঁরা পরাৎপর ঈশ্বরের দাস। এঁরা পরিত্রাণের উপায় তোমাদের কাছে ঘোষণা করতে এসেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আমাদের ও পৌলের পিছু ধরল আর চিৎকার করে বলতে লাগল, “এই লোকরা পরাৎপর ঈশ্বরের দাস৷ তাঁরা বলেন কিভাবে তোমরা উদ্ধার পেতে পারো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে পৌলের এবং আমাদের পিছন চলতে চলতে চেঁচাইয়া বললেন এই ব্যক্তিরা হলো সর্বশক্তিমান ঈশ্বরের দাস, এরা তোমাদের পরিত্রানের পথ বলছেন।