Acts 16:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার কর্তারা, লাভের আশা চলে গেল দেখে পৌলকে ও সীলকে ধরে শহর-চকে নেতাদের সম্মুখে টেনে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ক্রীতদাসীর মনিবেরা যখন বুঝতে পারল যে, তাদের অর্থ উপার্জনের আশা শেষ হয়েছে, তারা পৌল ও সীলকে ধরে টানতে টানতে বাজারে কর্তৃপক্ষের সামনে উপস্থিত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার কর্ত্তারা, লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া, পৌলকে ও সীলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ক্রীতদাসীর মনিবরা তা দেখল, আর সেই ক্রীতদাসীকে কাজে লাগিয়ে তাদের অর্থ উপার্জনের পথ বন্ধ হল বুঝতে পেরে তারা পৌল ও সীলকে ধরে টানতে টানতে বাজারে কর্ত্তৃপক্ষের কাছে নিয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তার কর্তারা, লাভের আশা বের হয়ে গেল দেখে পৌল ও সীলকে ধরে বাজারে কর্তৃপক্ষের সামনে টেনে নিয়ে গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার কর্তারা, লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া, পৌলকে ও সীলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাভের আশা চলে গেল দেখে মেয়েটির মনিবেরা পৌল আর সীলকে ধরে শহর-চকে নেতাদের কাছে টেনে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাভের আশা চলে গেল দেখে মেয়েটির মালিকেরা পৌল আর সীলকে ধরে শহর-চকে নেতাদের কাছে টেনে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ ক্রীতদাসীর মনিবেরা যখন দেখল যে তাদের উপার্জনের সব আশা নিভে গেল, তখন তারা পৌল ও সীলকে ধরে টানতে টানতে নিয়ে গেল বাজারের মাঝখানে, পৌরকর্তৃপক্ষের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ক্রীতদাসীর মনিবরা তা দেখল, আর সেই ক্রীতদাসীকে কাজে লাগিয়ে তাদের অর্থ উপার্জনের পথ বন্ধ হল বুঝতে পেরে তারা পৌল ও সীলকে ধরে টানতে টানতে বাজারে কর্ত্তৃপক্ষের কাছে নিয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার কর্তারা দেখল যে, লাভের আশা বের হয়ে গেছে দেখে পৌল ও সীলকে ধরে বাজারে তত্ত্বাবধায়কের সামনে টেনে নিয়ে গেল;