Acts 16:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লুস্ত্রা ও ইকনীয়-নিবাসী ভাইয়েরা তাঁর পক্ষে সাক্ষ্য দিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লুস্ত্রা ও ইকনিয়ের ভাইরা তাঁর সম্পর্কে সুখ্যাতি করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লুস্ত্রা ও ইকনীয় নিবাসী ভ্রাতৃগণ তাঁহার পক্ষে সাক্ষ্য দিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লুস্ত্রা ও ইকনীয়ের সকল ভাইয়েরা তীমথিয়কে শ্রদ্ধা করত ও তাঁর বিষয়ে সুখ্যাতি করত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লুস্ত্রা ও ইকনিয বসবাসকারী ভাইবোন তাঁর সম্পর্কে ভালো সাক্ষ্য দিতl
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লুস্ত্রা ও ইকনীয়-নিবাসী ভ্রাতৃগণ তাঁহার পক্ষে সাক্ষ্য দিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লুস্ত্রা ও ইকনিয় শহরের বিশ্বাসী ভাইয়েরা তীমথিয়ের খুব প্রশংসা করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লুস্ত্রা ও কোনিয়া শহরের ঈমানদার ভাইয়েরা তীমথিয়ের খুব প্রশংসা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লিস্ত্রা ও ইকনিয়ামের খ্রীষ্টানেরা তিমথির সুখ্যাতি করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লুস্ত্রা ও ইকনীয়ের সকল ভাইরা তীমথিয়কে শ্রদ্ধা করত ও তাঁর বিষয়ে সুখ্যাতি করত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লুস্ত্রা ও ইকনিয় বসবাসকারী ভাইবোন তাঁর সম্পর্কে ভালো সাক্ষ্য দিত।