Acts 16:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নেতাদের কাছে তাঁদেরকে এনে বললো, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করে তুলছে; এরা ইহুদী;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নগরের প্রশাসকদের সামনে তাঁদের নিয়ে এসে বলল, “এই ব্যক্তিরা ইহুদি। এরা আমাদের নগরে গণ্ডগোলের সৃষ্টি করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং শাসনকর্ত্তাদের নিকটে তাঁহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে; ইহারা যিহূদী;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা নগরের কর্ত্তৃপক্ষের সামনে পৌল ঔ সীলকে নিয়ে এসে বলল, ‘এরা ইহুদী, আর এরা আমাদের শহরে গণ্ডগোলের সৃষ্টি করছে!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং শাসন কর্তাদের কাছে তাদের এনে বলল, এই ব্যক্তিরা হলো যিহুদী, এরা আমাদের শহরে অনেক সমস্যা সৃষ্টি করছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং শাসনকর্তাদের নিকটে তাঁহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে; ইহারা যিহূদী; আর আমরা রোমীয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তারা শাসনকর্তাদের কাছে তাঁদের নিয়ে গিয়ে বলল, “এই লোকেরা আমাদের শহরে গোলমাল বাধিয়েছে। এরা যিহূদী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তারা শাসনকর্তাদের কাছে তাঁদের নিয়ে গিয়ে বলল, “এই লোকেরা আমাদের শহরে গোলমাল বাধিয়েছে। এরা ইহুদী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রোমীয় সাসকদের কাছে তাঁদের উপস্থিত করে তারা অভিযোগ করল, এই ইহুদী লোকগুলো আমাদের শহরে বড় গণ্ডগোল শুরু করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা নগরের কর্ত্তৃপক্ষের সামনে পৌল ও সীলকে নিয়ে এসে বলল, “এরা ইহুদী, আর এরা আমাদের শহরে গণ্ডগোলের সৃষ্টি করছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং শাসনকর্ত্তাদের কাছে তাদের এনে বলল, এই ব্যক্তিরা হলো ইহূদি, এরা আমাদের শহরে অনেক সমস্যা সৃষ্টি করছে।