Acts 16:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁদেরকে বিস্তর প্রহার করা হলে পর কারাগারে নিক্ষেপ করলেন এবং সাবধানে প্রহরা দিতে কারারক্ষককে হুকুম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চাবুক দিয়ে তাঁদের অনেক মারার পর কারাগারে বন্দি করা হল। কারারক্ষককে আদেশ দেওয়া হল যেন তাঁদের সতর্কভাবে পাহারা দেওয়া হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন, এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল ও সীলকে জনতা খুব মারধোর করার পর নেতারা তাঁদের কারাগারে পুরে দিল এবং কারারক্ষককে কড়া পাহারা দিতে বলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের অনেক মারার পর তারা জেলের মধ্যে দিলেন এবং সাবধানে পাহারা দিতে জেল রক্ষককে আদেশ দিলেন
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন, এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভীষণভাবে বেত মারবার পরে তাঁদের জেলখানায় রাখা হল, আর ভাল করে পাহারা দেবার জন্য জেল-রক্ষককে আদেশ দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভীষণভাবে বেত মারবার পরে তাঁদের জেলখানায় রাখা হল, আর ভাল করে পাহারা দেবার জন্য জেল-রক্ষককে হুকুম দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচণ্ড প্রহারের পর তারা তাঁদের কারাগারে নিক্ষেপ করল এবং কারাধ্যক্ষকে এঁদের কড়া পাহারায় রাখার হুকুম দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল ও সীলকে জনতা খুব মারধোর করার পর নেতারা তাঁদের কারাগারে পুরে দিল এবং কারারক্ষককে কড়া পাহারা দিতে বলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের অনেক মারার পর তারা জেলের মধ্যে দিলেন এবং সাবধানে পাহারা দিতে জেল রক্ষককে নির্দেশ দিলেন।