Acts 16:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাঝ রাতে পৌল ও সীল আল্লাহ্‌র উদ্দেশে মুনাজাত এবং প্রশংসা-কাওয়ালী করছিলেন এবং বন্দীরা তাঁদের গান কান পেতে শুনছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্তোত্র গান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কাণ পাতিয়া শুনিতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মাঝরাতে পৌল ও সীল ঈশ্বরের স্তবগান ও প্রার্থনা করছিলেন, অন্য বন্দীরা তা শুনছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু মাঝরাতে পৌল ও শীল প্রার্থনা করতে করতে ঈশ্বরের উদ্দেশে আরাধনা ও গান করছিলেন, অন্য বন্দীরা তাদের গান কান পেতে শুনছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্ত্রোত্রগান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কান পাতিয়া শুনিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন প্রায় রাত দুপুর। পৌল ও সীল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশে প্রশংসা-গান করছিলেন। অন্য কয়েদীরা তা শুনছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন প্রায় রাত দুপুর। পৌল ও সীল মুনাজাত করছিলেন এবং আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-কাওয়ালী করছিলেন। অন্য কয়েদীরা তা শুনছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাঝরাতে পৌল ও সীল ঈশ্বরের কাছে প্রার্থনা ও স্তব করছিলেন। সমস্ত বন্দীরা তাঁদের গান শুনছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঝরাতে পৌল ও সীল ঈশ্বরের স্তবগান ও প্রার্থনা করছিলেন, অন্য বন্দীরা তা শুনছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা করতে করতে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা ও গান করছিলেন, অন্য বন্দীরা তাদের গান কান পেতে শুনছিল।