Acts 16:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হঠাৎ মহা ভূমিকমপ হল, এমন কি, কারাগারের ভিত্তিমূল কেঁপে উঠলো; আর অমনি সমস্ত দ্বার খুলে গেল ও সকলের বন্ধন মুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমন কি, কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল; আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল, ও সকলের বন্ধন মুক্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হঠাত্ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল, বন্দীদের শেকল খসে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন হঠাৎ মহাভূমিকম্প হলো, এমনকি জেলখানার ভিত পর্যন্ত কেঁপে উঠলো; এবং তখুনি সমস্ত দরজা খুলে গেল এবং সকলের বন্ধন মুক্ত হলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমন কি, কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল; আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল, ও সকলের বন্ধন মুক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকম্প হল এবং তাতে জেলখানার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল। তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদীদের শিকল খুলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকমপ হল এবং তাতে জেলখানার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল। তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদীদের শিকল খুলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় হঠাৎ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত্তি নড়ে উঠল এবং সঙ্গে সঙ্গে কারাগারের সমস্ত দরজা খুলে গেল। খুলে পড়ল বন্দীদের হাত-পায়ের শৃঙ্খল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হঠাৎ‌ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল, বন্দীদের শেকল খসে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হঠাৎ মহা ভূমিকম্প হলো, এমনকি জেলখানার ভিত পর্যন্ত কেঁপে উঠল; এবং তখুনি সমস্ত দরজা খুলে গেল এবং সকলের শিকল বন্ধন মুক্ত হলো।