Acts 16:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তাঁদেরকে বাইরে এনে বললো, হুজুরগণ, নাজাত পাবার জন্য আমাকে কি করতে হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সে তাঁদের বাইরে এনে জিজ্ঞাসা করল, “মহাশয়েরা, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কী করতে হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তাঁদের বাইরে নিয়ে এসে বললেন, ‘মহাশয়েরা, উদ্ধার পেতে হলে আমায় কি করতে হবে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাঁদের বাইরে এনে বললেন, মহাশয়েরা পরিত্রান পাওয়ার জন্য আমার কি করতে হবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তিনি পৌল ও সীলকে বাইরে এনে জিজ্ঞাসা করলেন, “বলুন, পাপ থেকে উদ্ধার পাবার জন্য আমাকে কি করতে হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তিনি পৌল ও সীলকে বাইরে এনে জিজ্ঞাসা করলেন, “বলুন, নাজাত পাবার জন্য আমাকে কি করতে হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁদের বাইরে এনে বলল, মহাশয়, পরিত্রাণ পেতে হলে আমাকে কি করতে হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তাঁদের বাইরে নিয়ে এসে বললেন, “মহাশয়রা, উদ্ধার পেতে হলে আমায় কি করতে হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁদের বাইরে এনে বললেন, মহাশয়েরা পরিত্রান পাওয়ার জন্য আমার কি করতে হবে?