Acts 16:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রাতের সেই দণ্ডেই সে তাঁদেরকে নিয়ে তাঁদের প্রহারের ক্ষতগুলো ধুয়ে দিল এবং সে নিজে ও তার সকল লোক অবিলম্বে বাপ্তিস্ম গ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাত্রির সেই প্রহরেই, কারারক্ষক তাঁদের নিয়ে গিয়ে তাঁদের ক্ষত ধুয়ে দিল। তারপর দেরি না করে সে ও তার সমস্ত পরিবার বাপ্তিষ্ম গ্রহণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাত্রির সেই দণ্ডেই সে তাঁহাদিগকে লইয়া তাঁহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল; এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তাইজিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বেশ রাত হয়ে গিয়েছিল কিন্তু কারারক্ষক সেই রাতেই পৌল ঔ সীলের সমস্ত ক্ষত ধুয়ে দিলেন এবং সপরিবারে বাপ্তিস্ম গ্রহণ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন জেল কর্তা রাতের সেই সময়ে তাঁদের মারের ক্ষতস্থান সকল ধুয়ে পরিষ্কার করলো এবং তার পরিবারের সকল সদস্য ও নিজে বাপ্তিস্ম নিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাত্রির সেই দণ্ডেই সে তাঁহাদিগকে লইয়া তাঁহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল; এবং সে নিজে ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তাইজিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেল-রক্ষক সেই রাতেই পৌল আর সীলকে নিয়ে গিয়ে তাঁদের দেহের কাটা জায়গাগুলো ধুয়ে দিলেন, আর তিনি ও তাঁর পরিবারের অন্য সবাই তখনই বাপ্তিস্ম গ্রহণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেল-রক্ষক সেই রাতেই পৌল আর সীলকে নিয়ে গিয়ে তাঁদের শরীরের কাটা জায়গাগুলো ধুয়ে দিলেন, আর তিনি ও তাঁর পরিবারের অন্য সবাই তখনই তরিকাবন্দী নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারাধ্যক্ষ সেই রাত্রেই তাঁদের বেত্রাঘাতের ক্ষত ধুয়ে দিল এবং সপরিবারে বাপ্তিষ্ম গ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেশ রাত হয়ে গিয়েছিল কিন্তু কারারক্ষক সেই রাতেই পৌল ঔ সীলের সমস্ত ক্ষত ধুয়ে দিলেন এবং সপরিবারে বাপ্তিস্ম গ্রহণ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন জেল কর্তা রাতের সেই দিনের তাঁদের মারের ক্ষতস্থান সকল ধুয়ে পরিষ্কার করলো এবং তার পরিবারের সকল সদস্য ও নিজে বাপ্তিষ্ম নিল।