Acts 16:39 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এসে তাঁদেরকে ফরিয়াদ জানালেন, আর বাইরে নিয়ে গিয়ে নগর থেকে প্রস্থান করতে অনুরোধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা এসে তাঁদের শান্ত করলেন এবং কারাগার থেকে সঙ্গে করে তাঁদের বের করে এনে অনুরোধ করলেন, তাঁরা যেন নগর ছেড়ে চলে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আসিয়া তাঁহাদিগকে বিনতি করিলেন, আর বাহিরে লইয়া গিয়া নগর হইতে প্রস্থান করিতে অনুরোধ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তারা এসে ক্ষমা চাইল, আর তাঁদের কারাগারের বাইরে নিয়ে গিয়ে সেই শহর ছেড়ে চলে যাবার জন্য অনুরোধ করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিচারকরা তাদেরকে বিনত করলেন, এবং বাইরে নিয়ে গিয়ে শহর থেকে চলে যেতে অনুরোধ করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আসিয়া তাঁহাদিগকে বিনতি করিলেন, আর বাহিরে লইয়া গিয়া নগর হইতে প্রস্থান করিতে অনুরোধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা পৌল আর সীলের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং তাঁদের জেলের বাইরে এনে শহর ছেড়ে যেতে অনুরোধ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা পৌল আর সীলের কাছে গিয়ে মাফ চাইলেন এবং তাঁদের জেলের বাইরে এনে শহর ছেড়ে যেতে অনুরোধ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা পৌল ও সীলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন ও তাঁদের মুক্ত করে বাইরে নিয়ে এলেন এবং সেই নগর ছেড়ে চলে যেতে অনুরোধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তাঁরা এসে ক্ষমা চাইলেন, আর তাঁদের কারাগারের বাইরে নিয়ে গিয়ে সেই শহর ছেড়ে চলে যাবার জন্য অনুরোধ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিচার করা তাদেরকে বিনীত করলেন এবং বাইরে নিয়ে গিয়ে শহর থেকে চলে যেতে অনুরোধ করলেন।