Acts 16:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা নগরে নগরে ভ্রমণ করতে করতে জেরুশালেমের প্রেরিতদের ও প্রাচীনদের নির্ধারিত নিয়মাবলি পালন করতে ভাইদের হাতে অর্পণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক নগর থেকে অন্য নগরে যাওয়ার সময়, তাঁরা জেরুশালেমের প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের গৃহীত সিদ্ধান্তগুলি তাদের জানালেন, যেন তারা সেসব পালন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা নগরে নগরে ভ্রমণ করিতে করিতে যিরূশালেমস্থ প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিরূপিত নিয়মাবলী পালন করিতে ভ্রাতৃগণের হস্তে অর্পণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে পৌল ও তাঁর সঙ্গীরা বিভিন্ন শহরের মধ্য দিয়ে য়েতে য়েতে, সেখানকার বিশ্বাসী ভাইদের কাছে জেরুশালেমের প্রেরিতদের ও প্রাচীনদের নির্ধারিত নির্দেশ জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা যেমন শহর ঘুরতে ঘুরতে যাচ্ছিল, তারা মন্ডলি গুলোকে নির্দেশ দিলেন যেন যিরুশালেমের প্রেরিতগন ও প্রাচীনদের লিখিত আদেশগুলি পালন করে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা নগরে নগরে ভ্রমণ করিতে করিতে যিরূশালেমস্থ প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিরূপিত নিয়মাবলি পালন করিতে ভ্রাতৃগণের হস্তে অর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তাঁরা সেই সব শহরগুলোর মধ্য দিয়ে গেলেন এবং যিরূশালেমের প্রেরিতেরা ও মণ্ডলীর নেতারা যে কয়েকটা নিয়ম ঠিক করেছিলেন তা লোকদের জানালেন আর সেই সব নিয়ম পালন করতে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তাঁরা সেই সব শহরগুলোর মধ্য দিয়ে গেলেন এবং জেরুজালেমের সাহাবীরা ও জামাতের নেতারা যে কয়েকটা নিয়ম ঠিক করেছিলেন তা লোকদের জানালেন আর সেই সব নিয়ম পালন করতে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে প্রেরিত শিষ্য ও প্রবীণ ব্যক্তিরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, বিভিন্ন শহরের মধ্যে দিয়ে যাত্রাকালে সেই সিদ্ধান্তের কথা তাঁরা খ্রীষ্টবিশ্বাসীদের জানিয়ে দিতে লাগলেন যাতে তারা সেগুলি পালন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে পৌল ও তাঁর সঙ্গীরা বিভিন্ন শহরের মধ্য দিয়ে যেতে যেতে, সেখানকার বিশ্বাসী ভাইদের কাছে জেরুশালেমের প্রেরিতদের ও প্রাচীনদের নির্ধারিত নির্দেশ জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা যেমন শহর ঘুরতে ঘুরতে যাচ্ছিল, তারা মণ্ডলী গুলোকে নির্দেশ দিলেন যেন যিরুশালেমের প্রেরিতরা ও প্রাচীনদের লিখিত আদেশগুলি পালন করে।