Acts 16:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশ দিয়ে গমন করলেন, কেননা এশিয়া প্রদেশে কালাম তবলিগ করতে পাক-রূহ্কর্তৃক নিবৃত্ত হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্র আত্মা তাঁদের এশিয়া প্রদেশে সুসমাচার প্রচার করতে বাধা দেওয়ায়, পৌল ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়া অঞ্চলের সর্বত্র পরিভ্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশ দিয়া গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্ত্তৃক নিবারিত হইয়াছিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়ায় গেলেন, কারণ এশিয়ায় সুসমাচার প্রচার করার বিষয়ে পবিত্র আত্মা তাঁদের অনুমতি দিলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৌল এবং তাঁর স্বাথীরা ফরুগিয়া ও গালাতিয়া দেশ দিয়ে গেলেন কারণ এশিয়া দেশে বাক্য প্রচার করতে পবিত্র আত্মা হতে বারণ ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা ফরুগিয়া ও গালাতীয়া দেশ দিয়া গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মাকর্তৃক নিবারিত হইয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র আত্মা পৌল আর তাঁর সংগীদের এশিয়া প্রদেশে প্রচার করতে দিলেন না। তখন তাঁরা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশের সমস্ত জায়গায় গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-রূহ্ পৌল আর তাঁর সংগীদের এশিয়া প্রদেশে তবলিগ করতে দিলেন না। তখন তাঁরা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশের সমস্ত জায়গায় গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে তাঁরা ফ্রিজিয়া ও গালাতীয়া অঞ্চলে পরিভ্রমণ করতে লাগলেন, কারণ পবিত্র আত্মা তাঁদের এশিয়া প্রদেশে সুসমাচার প্রচার করতে নিষেধ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়ায় গেলেন, কারণ এশিয়ায় সুসমাচার প্রচার করার বিষয়ে পবিত্র আত্মা তাঁদের অনুমতি দিলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৌল এবং তাঁর স্বাথীরা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশ দিয়ে গেলেন কারণ এশিয়া দেশে বাক্য প্রচার করতে পবিত্র আত্মা হতে বারণ ছিল;