Acts 16:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা মুশিয়া দেশের কাছে উপস্থিত হয়ে বিথুনিয়ায় যেতে চেষ্টা করলেন, কিন্তু ঈসার রূহ্ তাঁদেরকে যেতে দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মুশিয়া প্রদেশের সীমান্তে এসে তাঁরা বিথুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাঁদের অনুমতি দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাঁহারা বিথুনিয়ায় যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যীশুর আত্মা তাঁহাদিগকে যাইতে দিলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা মুশিয়ার সীমান্তে এলেন এবং বিথুনিয়ায় য়েতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাদের সেখানেও য়েতে দিলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা মুশিয়া দেশের নিকটে পৌঁছে বৈথুনিয়ায় যেতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাদেরকে যেতে বাধা দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাঁহারা বিথুনিয়ায় যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যীশুর আত্মা তাঁহাদিগকে যাইতে দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মুশিয়ার সীমানায় এসে তাঁরা বিথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাঁদের যেতে দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মুশিয়ার সীমানায় এসে তাঁরা বিথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু ঈসার রূহ্ তাঁদের যেতে দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাইশিয়া প্রদেশের সীমান্তে এসে যখন তাঁরা বিথিনিয়া প্রদেশে প্রবেশ করার উদ্যোগ করলেন, তখন যীশুর আত্মা তাঁদের নিরস্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা মুশিয়ার সীমান্তে এলেন এবং বিথুনিয়ায় যেতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাদের সেখানেও যেতে দিলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মুশিয়া দেশের নিকটে পৌঁছে বৈথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাদেরকে যেতে বাধা দিলেন।