Acts 16:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রাতের বেলায় পৌল একটি দর্শন পেলেন; ম্যাসিডোনিয়ার এক জন পুরুষ দাঁড়িয়ে বিনতিপূর্বক তাঁকে বলছে, পার হয়ে ম্যাসিডোনিয়াতে এসে আমাদের উপকার করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাত্রিবেলা পৌল এক দর্শন পেলেন, তিনি দেখলেন ম্যাসিডোনিয়ার একজন ব্যক্তি দাঁড়িয়ে তাঁর কাছে অনুনয় করছেন, “আপনি ম্যাসিডোনিয়ায় এসে আমাদের সাহায্য করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাত্রিকালে পৌল এক দর্শন পাইলেন; এক মাকিদনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্ব্বক তাঁহাকে বলিতেছে, পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই রাত্রে পৌল এক দর্শন পেলেন, তিনি দেখলেন একজন মাকিদনিয়ান লোক দাঁড়িয়ে অনুনয় করে বলছে, ‘মাকিদনিয়ায় আসুন! আমাদের সাহায্য করুন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
রাত্রিতে পৌল এক দর্শন পেলেন; এক মাকিদনীয় পুরুষ অনুরোধের সঙ্গে টানে বলছেন, মাকিদনিয়াতে এসে আমাদের সাহায্য করুন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাত্রিকালে পৌল এক দর্শন পাইলেন; এক মাকিদনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্বক তাঁহাকে বলিতেছে, পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতের বেলা পৌল একটা দর্শনে দেখলেন, ম্যাসিডোনিয়া প্রদেশের একজন লোক দাঁড়িয়ে তাঁকে মিনতি করে বলছে, “ম্যাসিডোনিয়াতে এসে আমাদের সাহায্য করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতের বেলায় পৌল একটা দর্শনে দেখলেন, ম্যাসিডোনিয়া প্রদেশের একজন লোক দাঁড়িয়ে তাঁকে মিনতি করে বলছে, “ম্যাসিডোনিয়াতে এসে আমাদের সাহায্য করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে রাত্রে পৌল এক দিব্যদর্শন লাভ করলেন। দেখলেন, ম্যাসিডনের একটি লোক তাঁর সামনে দাঁড়িয়ে অনুরোধ করে বলছে, আপনি ম্যাসিডনে এসে আমাদের সাহায্য করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাত্রে পৌল এক দর্শন পেলেন; তিনি দেখলেন একজন মাকিদনিয়ান লোক দাঁড়িয়ে অনুনয় করে বলছে, “মাকিদনিয়ায় আসুন! আমাদের সাহায্য করুন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাত্রিতে পৌল এক দর্শন পেলেন; এক মাকিদনীয় পুরুষ অনুরোধের সঙ্গে তাঁকে ডাকলেন এবং বললেন, মাকিদনিয়াতে এসে আমাদের সাহায্য করুন।