Acts 17:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা আম্ফিপলি ও আপল্লোনিয়া দিয়ে গমন করে থিষলনীকী শহরে আসলেন। সেই স্থানে ইহুদীদের একটি মজলিস-খানা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা পরে অ্যাম্ফিপলি ও অ্যাপল্লোনিয়ার মধ্য দিয়ে যাত্রা করে থিষলনিকায় পৌঁছালেন। সেখানে একটি ইহুদি সমাজভবন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা আম্ফিপলি ও অপল্লোনিয়া দিয়া গমন করিয়া থিষলনীকীতে আসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তারা আম্ফিপলি ও অপল্লোনিয়ার ভেতর দিয়ে থিসলনীকীতে এলেন৷ এখানে ইহুদীদের একটি সমাজ-গৃহ ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তারা আম্ফিপলি ও আপল্লোনিয়া দিয়ে গিয়ে থিষলনীকীতে আসলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা আম্ফিপলি ও আপল্লোনিয়া দিয়া গমন করিয়া থিষলনীকীতে আসিলেন। সেই স্থানে যিহূদীদের এক সমাজ-গৃহ ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল ও সীল আম্‌ফিপলি ও আপল্লোনিয়া শহরের মধ্য দিয়ে থিষলনীকী শহরে গেলেন। সেখানে যিহূদীদের একটা সমাজ-ঘর ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল ও সীল আম্‌ফিপলি ও আপল্লোনিয়া শহরের মধ্য দিয়ে থিষলনীকি শহরে গেলেন। সেখানে ইহুদীদের একটা মজলিস-খানা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ্যাম্পিফোলিস ও আপোল্লোনিয়া হয়ে পৌল ও সীল এসে উপস্থিত হলেন থেসালনিকাতে। সেখানে ইহুদী সমাজের একটি সমাজভবন ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা আম্ফিপলি ও অপল্লোনিয়ার ভেতর দিয়ে থিসলনীকীতে এলেন৷ এখানে ইহুদীদের একটি সমাজ-গৃহ ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা আম্ফিপলি ও আপল্লোনিয়া শহর দিয়ে গিয়ে থিষলনীকী শহরে আসলেন। সেই জায়গায় ইহুদীদের এক সমাজ গৃহ ছিল;