Acts 17:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ভাইয়েরা অবিলম্বে পৌলকে ও সীলকে রাতের বেলা বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে উপস্থিত হয়ে তাঁরা ইহুদীদের মজলিস-খানায় গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাত্রি নেমে আসার সঙ্গে সঙ্গে বিশ্বাসী ভাইয়েরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে পৌঁছে তাঁরা ইহুদিদের সমাজভবনে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ভ্রাতৃগণ অবিলম্বে পৌলকে ও সীলকে রাত্রিযোগে বিরয়াতে পাঠাইয়া দিলেন। তখায় উপস্থিত হইয়া তাঁহারা যিহূদীদের সমাজগৃহে গমন করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই রাতেই ভাইয়েরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিল৷ সেখানে পৌঁছে তাঁরা ইহুদীদের সমাজ-গৃহে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে ভাইয়েরা পৌল ও সীলকে ওই রাত্রিতেই বিরয়াতে পাঠিয়ে দিলেন l সেখানে উপস্থিত হয়ে তাড়াতাড়ি যিহূদীদের সমাজ গৃহে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ভ্রাতৃগণ অবিলম্বে পৌলকে ও সীলকে রাত্রিযোগে বিরয়াতে পাঠাইয়া দিলেন। তথায় উপস্থিত হইয়া তাঁহারা যিহূদীদের সমাজ-গৃহে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাত হলে পর বিশ্বাসী ভাইয়েরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিল। সেখানে পৌঁছে তাঁরা যিহূদীদের সমাজ-ঘরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাত হলে পর ঈমানদার ভাইয়েরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিল। সেখানে পৌঁছে তাঁরা ইহুদীদের মজলিস-খানায় গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মণ্ডলীর সভ্যেরা সেদিন রাত্রেই পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে পৌঁছে তাঁরা সেখানকার ইহুদীদের সমাজভবনে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাতেই ভাইরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিল৷ সেখানে পৌঁছে তাঁরা ইহুদীদের সমাজ-গৃহে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ভাইয়েরা পৌল ও সীলকে ওই রাত্রিতেই বিরয়া নগরে পাঠিয়ে দিলেন। সেখানে উপস্থিত হয়ে তাড়াতাড়ি ইহুদীদের সমাজ গৃহে গেলেন।