Acts 17:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
থিষলনীকীর ইহুদীদের চেয়ে এরা ভদ্র ছিল; কেননা এরা সমপূর্ণ আগ্রহপূর্বক কালাম গ্রহণ করলো, আর এসব বাস্তবিকই এরকম কি না তা জানবার জন্য প্রতিদিন পাক-কিতাব পরীক্ষা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিরয়াবাসীরা থিষলনিকার ইহুদিদের চেয়ে উদার চরিত্রের মানুষ ছিল, কারণ তারা ভীষণ আগ্রহের সঙ্গে সুসমাচার গ্রহণ করেছিল। পৌল যা বলছিলেন, তা প্রকৃতই সত্য কি না, তা জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করে দেখত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
থিষলনীকীর যিহূদীদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল; কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্ব্বক বাক্য গ্রহণ করিল, আর এ সকল বাস্তবিকই এইরূপ কি না, তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
থিষলনীকীয় লোকদের থেকে এই লোকেরা আরো উদার মনোভাবাপন্ন ছিল৷ এরা আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনল৷ পৌল সীলের বক্তব্য়ের বিষয় সত্য কিনা তা মিলিয়ে দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
থিষলনীকীর যিহূদীদের থেকে এরা ভদ্র ছিল; কেননা এরা সম্পূর্ণ ইচ্ছার সঙ্গে বাক্য শুনছিল এবং সত্য কি-না তা জানার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
থিষলনীকীর যিহূদীদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল; কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এই সকল বাস্তবিকই এইরূপ কি না, তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
থিষলনীকীর যিহূদীদের চেয়ে বিরয়া শহরের যিহূদীদের মন অনেক বেশী খোলা ছিল। তারা খুব আগ্রহের সংগে ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করল। পৌল যা বলেছেন তা সত্যি কিনা দেখবার জন্য প্রত্যেক দিন তারা শাস্ত্রের মধ্যে খোঁজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
থিষলনীকির ইহুদীদের চেয়ে বিরয়া শহরের ইহুদীদের মন অনেক বেশী খোলা ছিল। তারা খুব আগ্রহের সংগে আল্লাহ্র কালাম শুনে তা গ্রহণ করল। পৌল যা বলেছেন তা সত্যি কিনা দেখবার জন্য প্রত্যেক দিন তারা কিতাবের মধ্যে খোঁজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানকার ইহুদীরা থেসালনিকার ইহুদীদের চেয়ে অনেক বেশী ভদ্র ও উদার ছিল। তারা তাঁদের সমস্ত কথা সাগ্রহে শুনতে লাগল এবং পৌল ও সীল যে সমস্ত কথা বলছেন, সেগুলি শাস্ত্রসম্মত কি না জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
থিষলনীকীয়র লোকদের থেকে এই লোকরা আরো উদার মনোভাবাপন্ন ছিল৷ এরা আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনল৷ পৌল ও সীলের বক্তব্যের বিষয় সত্য কিনা তা মিলিয়ে দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
থিষলনীকীর ইহুদীদের থেকে এরা ভদ্র ছিল; কারণ এরা সম্পূর্ণ ইচ্ছার সঙ্গে বাক্য শুনছিল এবং সত্য কিনা তা জানার জন্য প্রতিদিন শাস্ত্র বিচার করতে লাগল।